জাতিসংঘ মহাসচিবের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান ভারতের

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৮

জম্মু ও কাশ্মির ইস্যুতে জাতিসংঘ মহাসচিবের দেওয়া মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। রবিবার দিল্লির তরফে বলা হয়েছে, এর বদলে পাকিস্তান ‘অবৈধভাবে ও জোর করে’ যেসব এলাকা দখল করে রেখেছে তা খালি করে দেওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত। জাতিসংঘ মহাসচিবের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান ভারতের

সম্প্রতি পাকিস্তান সফর করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ওই সফরে কাশ্মির নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভারত ও পাকিস্তান রাজি থাকলে এই ইস্যুতে মধ্যস্থতায় রাজি আছেন।

তবে রবিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার বলেন, ‘ভারতের অবস্থান বদল হয়নি। জম্মু ও কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। যে ইস্যুতে আলোচনার দরকার সেটি হলো পাকিস্তান অবৈধভাবে ও জোর করে যেসব এলাকা দখল করে আছে সেসব এলাকা খালি করা’। তিনি বলেন, ‘এছাড়া অন্য কোনও ইস্যু যদি থাকে তাহলে আমরা দ্বিপক্ষীয়ভাবে আলোচনা করবো। তৃতীয় কোনও পক্ষের মধ্যস্ততার কোনও সুযোগ বা ভূমিকা নেই’। রাবিশ কুমার বলেন, ভারত আশা করে দিল্লির বিরুদ্ধে পাকিস্তান যে আন্তঃসীমান্ত সন্ত্রাস চালাচ্ছে তার ওপর জোর দেবেন জাতিসংঘ জাতিসংঘ মহাসচিব।

গত বছরের ফেব্রুয়ারিতে কাশ্মিরের পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর আত্মঘাতী হামলা চালানো হলে দিল্লি ও ইসলামাবাদের সম্পর্কে নতুন করে চিড় ধরে। এছাড়া আগস্টে কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের পর পাকিস্তানের চালানো তৎপরতাও দুই দেশের সম্পর্কের অবনতি ঘটায়।

উল্লেখ্য, পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মিরকে নিজেদের বলে দাবি করে। ১৯৪৭ সালে স্বাধীনতা পাওয়ার পর দুই প্রতিবেশীর তিনটি যুদ্ধের মধ্যে দুটি সংঘটিত হয়েছে কাশ্মির ইস্যুতে। এক সামরিক নিয়ন্ত্রণরেখা দিয়ে কাশ্মিরকে বিভক্ত করে রাখা হয়েছে। ভারতের শাসনে রয়েছে ৪৫ শতাংশ এলাকা আর পাকিস্তান শাসন করে ৩৫ শতাংশ অঞ্চল। আর বাকি অঞ্চল শাসন করে চীন।

/জেজে/
সম্পর্কিত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
ভারতে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’, যা বললেন ট্রাম্প
একসাথে মরতে গাড়িতেই বোমা ফাটালেন সাবেক প্রেমিক, তারপর যা ঘটলো
সর্বশেষ খবর
ট্রাইব্যুনালে চঞ্চলের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হবে: আইনজীবী
ট্রাইব্যুনালে চঞ্চলের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হবে: আইনজীবী
খাদ্য গবেষণা ও মান উন্নয়নে এসিআই ফুডস-বিসিএসআইআরের সমঝোতা
খাদ্য গবেষণা ও মান উন্নয়নে এসিআই ফুডস-বিসিএসআইআরের সমঝোতা
‘ভ্যানিশিং ম্যান’ পলাশের সঙ্গী, কে এই জারবীনি?
‘ভ্যানিশিং ম্যান’ পলাশের সঙ্গী, কে এই জারবীনি?
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয়