পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ১০

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৮
image

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি পুলিশ যানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার ওই বিস্ফোরণে আহত হয়েছে আরও ৩৫ জন। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা আছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ১০

হাসপাতালের এক কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘আমরা ১০টি লাশ পেয়েছি এবং আহত ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।’

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে অনেক গাড়ি ছিল। সেগুলোর বেশ কয়েকটি পুড়ে গেছে। তবে বিস্ফোরণের কারণ কী এবং কারা এটি ঘটিয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত করে জানা যায়নি। কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

‌এর আগে গত বছরের ৭ ডিসেম্বর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী ও প্রধান শহর লাহোরের একটি বেকারি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটলে তাতে একজনের প্রাণহানি ছাড়াও ছয়জন গুরুতরভাবে আহত হয়েছিল।

/এইচকে/
সম্পর্কিত
বছরে মাত্র দুই মাস থাকে যে বরফ নগরী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
চীনের প্রথম প্রবালপ্রাচীর-গঠিত ‘ব্লু হোল’ শনাক্ত
সর্বশেষ খবর
নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
‘বাংলাদেশে গিয়েছিলাম, সত্যিই দেশটিকে ভালোবাসি’
‘বাংলাদেশে গিয়েছিলাম, সত্যিই দেশটিকে ভালোবাসি’
‘নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে কাজ করছে সরকার’
‘নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে কাজ করছে সরকার’
৯০’র আর্জেন্টিনার আলোচিত গয়কোচিয়ার সঙ্গে কিছুক্ষণ...
৯০’র আর্জেন্টিনার আলোচিত গয়কোচিয়ার সঙ্গে কিছুক্ষণ...
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক