চলে গেলেন ভারতীয় অভিনেতা তাপস পাল

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৮
image

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা তাপস পাল মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

চলে গেলেন ভারতীয় অভিনেতা তাপস পাল

তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তাপস পাল। ‘গুরুদক্ষিণা’ ছবির জন্য তাকে আজীবন মনে রাখবে বাংলার দর্শকরা। ওই ছবিতে কালী বন্দোপাধ্যায়ের সঙ্গে তার যুগলবন্দি রীতিমতো কাঁদিয়েছিল বাংলার দর্শককে। তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর। ‘গুরুদক্ষিণা’, ‘সাহেব’, ‘ভালবাসা ভালবাসা’ তার জনপ্রিয় ছবিগুলোর মধ্যে অন্যতম।

২০০৯ সালে তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন এই গুণী অভিনেতা। পরে রোজভ্যালি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

গত দুই বছর ধরে হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছিলেন তাপস পাল। এজন্য বেশ কয়েক বারই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি মেয়েকে দেখতে মুম্বাই যান তাপস পাল। সেখান থেকে কলকাতা ফেরার পথে বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার ভোর চারটার দিকে সেখানেই তার মৃত্যু হয়। 
পশ্চিমবঙ্গের চন্দননগরে জন্ম নেওয়া তাপস পাল হুগলি মোহসিন কলেজ থেকে জীববিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। মায়া মমতা, সুরের ভুবনে, সমাপ্তি, চোখের আলো, অন্তরঙ্গ, সাহেব প্রভৃতি বিখ্যাত বাংলা সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। ১৯৮১ সালে সাহেব ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান তিনি। বাংলার মতো বলিউডের ছবিতেও কাজ করেছেন এই গুণী অভিনেতা। অবোধ ছবিতে মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

/এইচকে/জেজে/বিএ/
সম্পর্কিত
তৃণমূল ছাড়া বিধায়করা বিদ্রোহী নয়, গাদ্দার: মহুয়া মৈত্র
ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩
স্মার্টফোনে বুঁদ শিশু, কতটুকু স্ক্রিন টাইম আসলে নিরাপদ
সর্বশেষ খবর
মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেলো ঢাকা আহ্ছানিয়া মিশন
মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেলো ঢাকা আহ্ছানিয়া মিশন
ঢাকায় তাজিয়া মিছিল: আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা
ঢাকায় তাজিয়া মিছিল: আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা
ডুরার সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল
ডুরার সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল
হেফাজতে নির্যাতনের ঘটনায় বিচার-ক্ষতিপূরণ: আমাদের সংপ্রশ্ন ও করণীয়
হেফাজতে নির্যাতনের ঘটনায় বিচার-ক্ষতিপূরণ: আমাদের সংপ্রশ্ন ও করণীয়
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’