নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু ১৭ মার্চ

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫২

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু হবে ১৭ মার্চ। মঙ্গলবার দেশটির আইন মন্ত্রণালয় এই তারিখ ঘোষণা করেছে। এক বছরের কম সময়ের মধ্যে ইসরায়েলের তৃতীয় সাধারণ নির্বাচনের মাত্র দুই সপ্তাহ পর এই বিচার শুরু হবে।

নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু ১৭ মার্চ

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর’র খবরে বলা হয়েছে, নেতানিয়াহু হবেন প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ আনা হবে। যদিও তিনটি দুর্নীতি মামলায় তিনি বেআইনি কিছু করেননি বলে দাবি করে আসছেন।

এই আইনি লড়াই ছাড়াও ডানপন্থী লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ২ মার্চ নিজের রাজনৈতিক ক্যারিয়ার ধরে রাখতে নির্বাচনে লড়বেন। এর আগে এপ্রিল ও সেপ্টেম্বরে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তার দল।

এক বিবৃতিতে ইসরায়েলের আইন মন্ত্রণালয় জানিয়েছে, নেতানিয়াহুকে জেরুজালেমের ডিস্ট্রিক্ট কোর্টে তার বিরুদ্ধে অভিযোগের প্রথম শুনানিতে হাজির হতে হবে। তিন বিচারকের প্যানেলের এই শুনানি অনুষ্ঠিত হবে।

নেতানিয়াহু গত এক দশকে ধরে ক্ষমতায় আছেন এবং তিনিই দেশটির সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তিন সপ্তাহ আগে এই মামলাগুলো আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়। এগুলোর মধ্যে রয়েছে ঘুষ গ্রহন, বিশ্বাসের বরখেলাপ ও জালিয়াতি।

/এএ/
সম্পর্কিত
ইরান-ইসরায়েল নিয়ে ভিন্ন অবস্থানে ভ্যান্স ও রুবিও
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র?
সর্বশেষ খবর
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
নাটকীয় জয়ে নকআউট নিশ্চিত ক্রোয়েশিয়ার, ভুলের মাশুল দিলো ঘানা
নাটকীয় জয়ে নকআউট নিশ্চিত ক্রোয়েশিয়ার, ভুলের মাশুল দিলো ঘানা
টিভিতে আজকের খেলা (২৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি