চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২২৩৩

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৯

চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও বৃহস্পতিবার আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য কমিশনের নিয়মিত বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২২৩৩ জনে পৌঁছেছে। এছাড়া এদিন নতুন আক্রান্ত হয়েছে ৪১১ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৪ হাজার ৯৮৭ জনে। চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২২৩৩

গত বছরের ডিসেম্বরে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছড়াতে শুরু করে। চীনের স্বাস্থ্য কমিশন প্রতিদিনই আক্রান্ত ও নিহতের তথ্য প্রকাশ করছে। প্রকাশিত সেই তথ্য অনুযায়ী, গত ৩০ জানুয়ারির পর থেকে গত ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আগ পর্যন্ত কোনও দিনই নতুন আক্রান্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি। গত মঙ্গলবার প্রথমবারের মতো তা নেমে এসে টানা তিন দিন অব্যাহত থাকে। তবে বৃহস্পতিবার নতুন আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে।

এর আগে জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, নতুন আক্রান্তের সংখ্যা কমতে থাকা উৎসাহব্যঞ্জক। তবে এই প্রবণতা অব্যাহত থাকবে কিনা তা বলার সময় আসেনি বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমরা এই প্রবণতায় উৎসাহ পাচ্ছি কিন্তু আত্মতুষ্টির সুযোগ নেই’।

এদিকে পাকিস্তানের করাচিতে নিযুক্ত চীনের কনস্যুলেট জেনারেল বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ইতোমধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে বলে মনে করেন দেশটির বিশেষজ্ঞরা। মার্চের শেষ নাগাদ ভাইরাসটির সংক্রমণ শেষ হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে রেকর্ড গড়লো চীনের সুপারকন্ডাক্টিং ম্যাগনেট
সর্বশেষ খবর
আহমদ ছফার শেষ ফোন : ‘আকাশের দিকে তাকাও, মেঘটা কত সুন্দর’
আহমদ ছফার শেষ ফোন : ‘আকাশের দিকে তাকাও, মেঘটা কত সুন্দর’
এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
দোহায় ইরানি ও মার্কিন প্রতিনিধি দল, বৈঠক নিয়ে যা জানালো তেহরান
দোহায় ইরানি ও মার্কিন প্রতিনিধি দল, বৈঠক নিয়ে যা জানালো তেহরান
অতিরিক্ত সময়ে গড়ালো নেদারল্যান্ডস-মরোক্কো ম্যাচ
অতিরিক্ত সময়ে গড়ালো নেদারল্যান্ডস-মরোক্কো ম্যাচ
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি