আমিরাতে করোনা ভাইরাসে বাংলাদেশিসহ আক্রান্ত ১১

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩০

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত আরও দুই জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন বাংলাদেশি ও অন্যজন ফিলিপিনো। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শুক্রবার আমিরাতি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। আমিরাতে করোনা ভাইরাসে বাংলাদেশিসহ আক্রান্ত ১১
শুক্রবার শনাক্ত হওয়া বাংলাদেশির বয়স ৩৯ বছর। একইদিন শনাক্ত হওয়া ফিলিপিনোর বয়স ৩৪ বছর। সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে শনাক্ত হওয়া বাংলাদেশি নাগরিকের সঙ্গে এ ভাইরাসে আক্রান্ত এক চীনা ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল।

আমিরাতে প্রথম এ ভাইরাস ধরা পড়ে গত ২৮ জানুয়ারি। তখন দেশটি সফররত একটি চীনা পরিবারের চার সদস্যের দেহে এ ভাইরাস শনাক্ত হয়। এক পর্যায়ে রাজধানী বেইজিং ছাড়া চীনের মূল ভূখণ্ডের অন্যান্য স্থানে যাবতীয় যাত্রবাহী ফ্লাইট চলাচল স্থগিত করে দেশটি।

রয়টার্স জানিয়েছে, আমিরাতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তদের অধিকাংশই চীনা নাগরিক। এছাড়া দেশটিতে দুই ফিলিপিনো এবং এক ভারতীয় নাগরিকের শরীরেও এ ভাইরাস পাওয়া গেছে। তবে আক্রান্তদের কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে বা তারা দেশটির কোন কোন স্থানে গিয়েছিল সে সম্পর্কে মুখ খোলেনি আমিরাতি কর্তৃপক্ষ।

এর আগে সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশি শ্রমিক এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তরা সবাই একই স্থানে কাজ করতেন। বর্তমানে তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।

এদিকে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশে বৃহস্পতিবার এ ভাইরাসে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য কমিশনের নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৩৩। এছাড়া বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪১১ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৯৮৭।

/এমপি/
সম্পর্কিত
ভারতের সবচেয়ে উত্তপ্ত শহর কোনটি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিচ্ছিন্নতাবাদীদের বন্ধু বানাচ্ছে ইসরায়েল
সর্বশেষ খবর
টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান বাড়ানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর
টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান বাড়ানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর
দলে দলে কেন স্বর্ণ বিক্রিতে ঝুঁকছেন ভারতীয়রা
দলে দলে কেন স্বর্ণ বিক্রিতে ঝুঁকছেন ভারতীয়রা
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠালো বাংলাদেশ সরকার
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠালো বাংলাদেশ সরকার
পুলিশ কর্মকর্তাদের টার্গেট করে অপপ্রচারের অভিযোগ অ্যাসোসিয়েশনের
পুলিশ কর্মকর্তাদের টার্গেট করে অপপ্রচারের অভিযোগ অ্যাসোসিয়েশনের
সর্বাধিক পঠিত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি