‘ভুল বোঝাবুঝি থাকলেও তা দূর করে দেবে মোদির আসন্ন ঢাকা সফর’

রঞ্জন বসু, দিল্লি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৭

‘ভুল বোঝাবুঝি থাকলেও তা দূর করে দেবে মোদির আসন্ন ঢাকা সফর’

মুজিব বর্ষের উদ্বোধনী উৎসবে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৭ মার্চ ঢাকায় থাকবেন বলে আপাতত স্থির হয়েছে। পরদিন ১৮ মার্চ ভারত ফিরবেন তিনি। দুদিনের এই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথাও রয়েছে।

এর আগে, ২০১৫ সালের জুন মাসে শেষবার বাংলাদেশ সফর করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেই হিসেবে প্রায় দীর্ঘ পাঁচ বছর পর তিনি আবার বাংলাদেশ যাচ্ছেন। যে প্রতিবেশী দেশকে ভারত সবসময় তাদের ঘনিষ্ঠতম মিত্র বলে বর্ণনা করে থাকে, সেখানে প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় করে রাখতে ভারত কার্যত চেষ্টার কোনও ত্রুটি রাখছে না।

২০১৫ সালে মোদির বাংলাদেশ সফর সব দিক থেকেই ছিল ব্যতিক্রমী। সেবার দুই দেশের মধ্যে ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তিই শুধু স্বাক্ষরিত হয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোদির ভাষণও প্রশংসিত হয়েছিল।

কিন্তু তারপর গঙ্গা-পদ্মা-বুড়িগঙ্গা দিয়েও জল গড়িয়েছে অনেক। দুদেশের কূটনৈতিক সম্পর্ক আপাত মসৃণভাবে এগোলেও ভারতে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি তৈরি করা বা নতুন নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দিল্লি ও ঢাকার মধ্যে কিছুটা অস্বস্তিও তৈরি হয়েছে।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদির সফর সেই যাবতীয় ভুলবোঝাবুঝি, যদি আদৌ সেরকম কিছু থেকে থাকে, ভেঙে দিতে পারবে বলেই আমাদের বিশ্বাস। পাশাপাশি ভারত কখনোই এমন কিছু করবে না, যা থেকে বাংলাদেশের আশঙ্কার কারণ থাকবে- সেটাও তিনি অবশ্যই পরিষ্কার করে দেবেন।’

‘ভুল বোঝাবুঝি থাকলেও তা দূর করে দেবে মোদির আসন্ন ঢাকা সফর’

ঢাকায় দুই প্রধানমন্ত্রীর প্রস্তাবিত বৈঠকে যে কোনও দ্বিপাক্ষিক বিষয় নিয়েই আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, ‘আপনারা জানেন, দুজন প্রধানমন্ত্রী যখন এরকম বৈঠকে মিলিত হন, তাদের আলোচনার কোনও পূর্বনির্ধারিত এজেন্ডা থাকে না। এবারেও থাকবে না। তারা চাইলে দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনও বিষয়ই তুলতে পারেন, সেটা নিয়ে কথা বলতে পারেন।’

তবে এই সফরের ‘জমি’ প্রস্তুত করতেই প্রধানমন্ত্রী মোদির সফরের ১০-১২ দিন আগেই ঢাকায় উড়ে যাচ্ছেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান কয়েকদিন আগে  শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখনই এই সফরের বিষয়টি চূড়ান্ত করা হয়।

হর্ষবর্ধন শ্রিংলা বছরকয়েক আগেই ঢাকাতে ভারতের হাই কমিশনার ছিলেন, বাংলাদেশকে তিনি ভালো চেনেন। শুধু পররাষ্ট্র সচিবই নন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও এই সফরকে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে জয়শঙ্করও দিল্লিতে দেখা করেছেন বাংলাদেশের নতুন হাই কমিশনার মোহাম্মদ ইমরানের সঙ্গে। সেখানে আলোচনার মূল এজেন্ডাই ছিল মোদির ঢাকা সফর।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতকে সেদিন বলেন, ‘শেখ মুজিবকে চিকাল ভারতীয়রা পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এসেছে। তিনি ছিলেন সত্যিকারের একজন বিশ্বনেতা। বাংলাদেশকেও ভারত মর্যাদার চোখে দেখে এসেছে, তাদের জন্য শুভকামনারও কখনও অভাব ছিল না।’  

/এএইচ/
সম্পর্কিত
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের