দামেস্ক ও গাজায় ইসরায়েলের বিমান হামলা

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৪

সিরিয়ার রাজধানী দামেস্ক ও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দামেস্কতে ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের দুই যোদ্ধা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এই বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

দামেস্ক ও গাজায় ইসরায়েলের বিমান হামলা

সোমবার ইসলামিক জিহাদের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের দুই সদস্য রবিবার শেষ রাতে চালানো জায়নবাদী বোমায় নিহত হয়।

সিরিয়ায় হামলা চালানোর ইসরায়ের স্বীকারোক্তির ঘটনা খুব বিরল। আল জাজিরা স্বতন্ত্র সূত্রে হামলার বিষয়টি নিশ্চিত হয়েছে।

ইসরায়েল দাবি করেছে, গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপ করার পর তারা দামেস্কর দক্ষিণাঞ্চলে হামলা চালায়। গাজা ও দামেস্কতে হামলার কথা নিশ্চিত করে দেশটি জানায়, দামেস্কর আদেলিয়াহ অঞ্চলে ইসলামিক জিহাদের একটি স্থাপনায় হামলা চালানো হয়। সিরিয়া সংগঠনটির কর্মকাণ্ড পরিচালনার জন্য এটিকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো।

ফিলিস্তিনি ভূখণ্ড ও সিরিয়ায় সক্রিয় ইসলামিক জিহাদ। রবিবার তারা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ২০টিরও বেশি রকেট ছুড়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা হয়েছে।

সিরীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুদের সবগুলোর ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। কোনও বিমানবন্দরে আঘাত করেনি।

২০১১ সালে সিরীয় সংঘাত শুরু হওয়ার দেশটির ভূখণ্ডে শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগের হামলা গুলো ইরানি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে চালানো হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি দিলো ইসরায়েল
নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার
সাগরের তলদেশে আস্ত উড়োজাহাজ, ককপিটে ভেসে বেড়াচ্ছেন ডুবুরিরা
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে