করোনা ভাইরাস: ওমরাহ হজের ওপর সাময়িক নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৫

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে ওমরাহ হজ পালন সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মক্কা ও মদিনায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমিত দেশগুলো থেকে পর্যটক ভিসা নিয়ে যাওয়া ব্যক্তিদেরও প্রবেশ নিষিদ্ধ করেছে রিয়াদ। করোনা ভাইরাস: ওমরাহ হজের ওপর সাময়িক নিষেধাজ্ঞা

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রায় ৪০টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। এর বেশিরভাগই চীনের বাসিন্দা। এই ভাইরাসে মারা যাওয়া দুই হাজার সাতশ’রও বেশি মানুষও চীনা নাগরিক। আর মধ্যপ্রাচ্যে এই ভাইরাসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে ইরান।

বৃহস্পতিবার ওমরাহ যাত্রা নিষিদ্ধ করে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশের সঙ্গে সঙ্গতি রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই পদক্ষেপ সাময়িক বলে জানিয়ে রিয়াদ বলছে, পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত পাল্টানো হবে।

/জেজে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত