মহারাষ্ট্রে শিক্ষায় মুসলমানদের জন্য ৫ শতাংশ কোটা থাকবে: এনসিপি মন্ত্রী

বিদেশ ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৮আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৩

মহারাষ্ট্র সরকার শিগগিরই মুসলমানদের জন্য শিক্ষায় ৫ শতাংশ কোটা ব্যবস্থার জন্য আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন রাজ্যের সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রী নওয়াব মালিক। শুক্রবার তিনি রাজ্যের  বিধানসভাকে এই তথ্য জানিয়েছেন।

মহারাষ্ট্রে শিক্ষায় মুসলমানদের জন্য ৫ শতাংশ কোটা থাকবে: এনসিপি মন্ত্রী

ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষণের পরিকল্পনা করছে। দীর্ঘদিন ধরে এই প্রস্তাবটি ঝুলে আছে।

মহারাষ্ট্রের মহা বিকাশ আগাড়ি সরকারে মন্ত্রী জানান, রাজ্য সরকার দ্রুতই এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায়।

এক প্রশ্নের জবাবে নওয়াব মালিক বলেন, আগামী শিক্ষা বছর শুরু হওয়ার আগেই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

খবরে বলা হয়েছে, এই সিদ্ধান্তের প্রতি ক্ষমতাসীন শিবসেনা-ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-কংগ্রেস দলের সমর্থন রয়েছে। আইনি বিশ্লেষণের পর তা বাস্তবায়ন করা হবে।

/এএ/
সম্পর্কিত
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি