করোনা ভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে ৩২০২

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২০, ০৯:৩৮আপডেট : ০৪ মার্চ ২০২০, ০৯:৪৩
image

প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২০২ জনে। মোট আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ১৫৮। অপরদিকে ৫০ হাজারের বেশি মানুষ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনা ভাইরাস

চীনের উহান শহর থেকে ইতোমধ্যেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস । ৭০টিরও বেশি দেশে করোনার অস্তিত্ব শনাক্ত হয়েছে। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ২৭০ জন। মারা গেছেন ২ হাজার ৯৮১ জন।

চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায় এবং সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ৫ হাজার ৩২৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩২ জন। ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৩৬ এবং মারা গেছে ৭৭ জন। অপরদিকে ইতালিতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫০২ এবং মৃত্যু হয়েছে ৭৯ জনের।

জাপানে নোঙ্গর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৭০৬ জন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬ জন। জাপানে করোনাভাইরাসে আক্রান্ত ২৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। অপরদিকে, ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১২ এবং মৃত্যু হয়েছে চারজনের। এছাড়া জার্মানি, স্পেন, সিঙ্গাপুর, কুয়েত, বাহরাইন, যুক্তরাজ্যে, মালয়েশিয়ায়, কানাডায়, সুইজারল্যান্ডসহ ৭০টিরও বেশি দেশে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ন্যাকস টেবিলে নতুন স্বাদ প্রন পাপড় কাবাব
স্ন্যাকস টেবিলে নতুন স্বাদ প্রন পাপড় কাবাব
কেরালাকে ছাড়িয়ে ভারতের ‘নারিকেল রাজধানী’ এখন কোন রাজ্য
কেরালাকে ছাড়িয়ে ভারতের ‘নারিকেল রাজধানী’ এখন কোন রাজ্য
অবসর ঘোষণা দিয়ে স্টোকস বলেছেন, ‘আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত’
অবসর ঘোষণা দিয়ে স্টোকস বলেছেন, ‘আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত’
মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা
মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প