ইতালিতে একদিনেই করোনায় ৪১ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০২০, ০৮:৩৮আপডেট : ০৬ মার্চ ২০২০, ০৮:৪৩
image

প্রাণঘাতী করোনা ভাইরাসে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ইউরোপের দেশ ইতালি। সেখানে একদিনেই ওই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। সবমিলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে। চীনের বাইরে করোনায় সবথেকে বেশি সংখ্যক মানুষের প্রাণ গেছে ইতালিতে।

ইতালিতে একদিনেই করোনায় ৪১ জনের মৃত্যু

ইতালির ২২টি অঞ্চলেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। এছাড়া করোনা মোকাবিলায় অতিরিক্ত ৮.৪ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭৬৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৮৫৮ জনে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের মতে, বিশ্বের যে কোনও স্থানের চেয়ে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্ত এখন ইতালিতেই বেশি হচ্ছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৯৬ হাজার জন এবং প্রাণ হারিয়েছেন অন্তত তিন হাজার ৩০০ জন। আক্রান্ত ও নিহতদের অধিকাংশই চীনের। দেশটির মূল ভূখণ্ডে এ পর্যন্ত দুই হাজার ৯৮১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন অন্তত ৮১ হাজার জন।

/বিএ/
সম্পর্কিত
এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!
ইউরোপজুড়ে নজিরবিহীন দাবদাহ, হাসপাতালগুলোতে সতর্কতা
অদ্ভুত এক ‘বাড়ির ভেতর বাড়ি’র গল্প
সর্বশেষ খবর
জেলে পাঠানো নয়, উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো: মীর শাহে আলম
জেলে পাঠানো নয়, উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো: মীর শাহে আলম
বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
মান্নান মোহাম্মদের নির্দেশনায় আসছে ‘ফোক স্টুডিও’
মান্নান মোহাম্মদের নির্দেশনায় আসছে ‘ফোক স্টুডিও’
দুই গাড়ির মাঝে পড়ে জামায়াত নেতার হাত বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
দুই গাড়ির মাঝে পড়ে জামায়াত নেতার হাত বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত