ষড়যন্ত্রের অভিযোগে তিন সৌদি প্রিন্স আটক

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২০, ০৮:৪৮আপডেট : ০৭ মার্চ ২০২০, ০৮:৫০

ষড়যন্ত্রের অভিযোগে বাদশাহ সালমানের ভাই ও ভাতিজাসহ তিন প্রিন্সকে আটক করেছে সৌদি আরব। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে। এতে করে দেশটির ডি ফ্যাক্টো শাসক প্রভাবশালী যুবরাজ মুহাম্মদ বিন সালমানের (এমবিএস) ক্ষমতা আরও দৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে।

ষড়যন্ত্রের অভিযোগে তিন সৌদি প্রিন্স আটক

অজ্ঞাত সূত্রকে উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, বাদশাহ সালমানের এক ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুলআজিজ আল-সৌদ, ভাতিজা প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার সকালে কালো পোশাকে রাজরক্ষীরা তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

খবরে বলা হয়েছে, সৌদি রাজ আদালত দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে। এদের একজন আগে সম্ভাব্য সিংহাসনের দাবিদার ছিলেন। তারা বাদশাহ ও যুবরাজকে উৎখাতের জন্য ষড়যন্ত্র করছিলেন। তাদেরকে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।

নিউ ইয়র্ক টাইমসও আটকের খবর জানিয়েছে। তবে পত্রিকাটির খবরে প্রিন্স নায়েফের ছোট ভাই প্রিন্স নাওয়াফ বিন নায়েফকেও আটকের কথা উল্লেখ করেছে।

আটকের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনও মন্তব্য জানা যায়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক র‍্যান্ড কর্পোরেশনের এক নীতি বিশ্লেষক বেকা ওয়াসের বলেন, এই পদক্ষেপের অর্থ হলো সৌদি যুবরাজ রাজপরিবারসহ সবাইকে বার্তা দিতে চাইছেন, তাকে অতিক্রম করার চেষ্টা বরদাশত করা হবে না।

/এএ/
সম্পর্কিত
ইরান পুনর্গঠনে ৩০ হাজার কোটি ডলার আসবে কোথা থেকে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
‘ইরানের সরকারবিরোধীদের সহায়তায় স্টারলিংক পাচার করেছিল ইসরায়েল’
সর্বশেষ খবর
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
পুশইন-পুশব্যাক: সীমান্তে মানবাধিকার কোথায়
পুশইন-পুশব্যাক: সীমান্তে মানবাধিকার কোথায়
খাগড়াছড়িতে সেনা অভিযানে একজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়িতে সেনা অভিযানে একজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
‘বালিশকাণ্ডের’ ঠিকাদার দিয়ে ৭০ কোটি টাকায় হল নির্মাণ, উদ্বোধনের আগেই ফাটল
রাজশাহী বিশ্ববিদ্যালয়‘বালিশকাণ্ডের’ ঠিকাদার দিয়ে ৭০ কোটি টাকায় হল নির্মাণ, উদ্বোধনের আগেই ফাটল
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান