করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর নতুন রেকর্ড

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০২০, ০৮:৪৩আপডেট : ২৬ মার্চ ২০২০, ১২:০৬

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর বুধবার একদিনে দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এদিন ২২৩ জনের মৃত্যুর কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৯৪৭ জনে পৌঁছেছে। এছাড়া বুধবার দেশটিতে নতুন করে ১১ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬৮ হাজার ৫৭১ জনে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চীন ও ইতালির পর এখন এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর নতুন রেকর্ড

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়তে শুরু করে করোনাভাইরাস। মারাত্মক ছোঁয়াচে এই ভাইরাসের শিকার হয়ে দেশটির সরকারি হিসেবে মারা গেছে তিন হাজার ২৮১ জন। তবে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে নতুন করে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন আরও বেশি নমুনা পরীক্ষা ও বিশ্লেষণ করায় আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে বাড়ছে। দেশটির নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে প্রায় ৩০ হাজার আটশোরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন।

হোয়াইট হাউসে করোনাভাইরাস টাস্কফোর্সের সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যত কঠোরভাবে আমরা সামাজিক শিষ্টাচার (সোস্যাল ডিসটান্সিং) মেনে চলবো, তত বেশি প্রাণ রক্ষা করতে পারবো।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক: বিনিয়োগ বৃদ্ধি- প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত নিয়ে আলোচনা
সর্বশেষ খবর
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
পুঠিয়ার প্রাচীন মন্দিরপল্লিতে অনন্য স্থাপত্যের বড় আহ্নিক মন্দির
পুঠিয়ার প্রাচীন মন্দিরপল্লিতে অনন্য স্থাপত্যের বড় আহ্নিক মন্দির
অ্যালগরিদমের নিয়ন্ত্রণ থেকে ব্যবহারকারীকে মুক্তির পরিকল্পনা অস্ট্রেলিয়ার
অ্যালগরিদমের নিয়ন্ত্রণ থেকে ব্যবহারকারীকে মুক্তির পরিকল্পনা অস্ট্রেলিয়ার
১৪২ পদে নিয়োগ দেবে সমরাস্ত্র কারখানা, আজ থেকে আবেদন শুরু 
১৪২ পদে নিয়োগ দেবে সমরাস্ত্র কারখানা, আজ থেকে আবেদন শুরু 
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন