ইতালিতে মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০২০, ০৬:৪৮আপডেট : ২৮ মার্চ ২০২০, ০৬:৫০

ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। ২৮ মার্চ শনিবার সকালে জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৪৯৮ জন। এর মধ্যে ৯ হাজার ১৩৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১০ হাজার ৯৫০ জন। ইতালিতে মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে

আক্রান্তের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অব্স্থানে থাকলেও এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে প্রায় পাঁচ হাজার চিকিৎসা সংশ্লিষ্ট কর্মীও রয়েছেন। তাদের মধ্যে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ শুরুর প্রাথমিক অবস্থায় প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর অভাবের মধ্যেই অসুস্থদের সংস্পর্শে এসেছিলেন তারা।

ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে উত্তরাঞ্চলীয় লোমবার্দে এলাকা। লোমবার্দের ব্রেসসিয়া শহরের পোলিয়ামবুলাঞ্জা হাসাপাতালের সংক্রামক রোগের চিকিৎসক রবার্তো স্টেলিনা বলেন, ‘আমাদের ওপর দিয়ে যেন ঝড় বয়ে যাচ্ছে। সমস্যা হলো যখন এই ঝড় শুরু হয় থকন আমরা অপ্রস্তুত ছিলাম। হয়তো বুঝতেও পারিনি পরিণাম কী হতে যাচ্ছে। জরুরি পরিস্থিতির প্রথম দিকেই কয়েক জন চিকিৎসক মারা যায়। তখন আমরা এই ঝড়ের বিষয়ে কিছুই জানতাম না। মারা যাওয়া কয়েক চিকিৎসককে আমি চিনতাম। এখন আমরা অনেক বেশি প্রস্তুত এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছি।’

/এমপি/
সম্পর্কিত
লেবাননে ইসরায়েলি হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মীসহ নিহত ১১
জার্মানির স্যাক্সনি-আনহাল্টে জয় পেলো কট্টর ডানপন্থি দল এএফডি
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
সর্বশেষ খবর
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী