করোনা আতঙ্কের মধ্যেই হাইতির এক হাসপাতাল প্রধান অপহৃত

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০২০, ০৯:০২আপডেট : ২৮ মার্চ ২০২০, ০৯:০৪

হাইতির শীর্ষস্থানীয় একটি হাসপাতালের একজন পরিচালককে শুক্রবার অপহরণ করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় যখন দেশটি লড়াই করছে তখন এই অপহরণের ঘটনার পর হাসপাতালটি নতুন রোগী ভর্তি করছে না। এছাড়া সেখানে বেড়েছে সংঘবদ্ধ অপরাধীচক্রের সহিংসতা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

করোনা আতঙ্কের মধ্যেই হাইতির এক হাসপাতাল প্রধান অপহৃত

বার্নার্ড মেভস হাসপাতালের কর্মীরা জানান, হাসপাতাল থেকে কাজ করে বাড়িতে যাওয়ার পথে রাজধানীর উপকণ্ঠে একটি বাজার থেকে সার্জন ডা. জেরি বিটারকে অপহরণ করা হয়েছে।

জেরি বিটার ও তার যমজ ভাই হাসপাতালটি পরিচালনা করেন। অপহরণের পর বেশ কিছু মানুষ হাসপাতালের সামনে জড়ো হয়ে তার মুক্তি দাবি করেছেন। হাইতির সংবাদমাধ্যমেও চিকিৎসকের মুক্তির আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখছে।

হাইতিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৮জনকে শনাক্ত করা হয়েছে। গত মাসে দেশটিতে ভাইরাসের বিস্তার রোধে জরুরি অবস্থা জারি করা হয়।

/এএ/
সম্পর্কিত
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ
ভেনেজুয়েলার ‘চুরির অভিযোগ’ নিয়ে যা বললেন মার্কিন জ্বালানিমন্ত্রী
সর্বশেষ খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান