দশ লাখের বেশি নাগরিকের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২০, ০৫:৪৭আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৫:৫২

যুক্তরাষ্ট্রের দশ লাখেরও বেশি মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইরাসটির বিস্তার ঠেকাতে এপ্রিল মাস জুড়ে নাগরিকদের সামাজিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (৩০ মার্চ) হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। দশ লাখের বেশি নাগরিকের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে: ট্রাম্প

মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাসে এখন সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটির এক লাখ ৬১ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। আর মারা গেছে প্রায় তিন হাজার মানুষ। দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে নিউ ইয়র্কে।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধে জয়লাভে প্রত্যেকেরই দায়িত্ব আছে। ভাইরাসটি ঠেকানোর ক্ষেত্রে প্রত্যেক নাগরিক, পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠান বদল আনতে পারে। এটা আমাদের ঐক্যবদ্ধ দেশপ্রেমিক কর্তব্য। আগামী ৩০ দিন চ্যালেঞ্জিং সময় আর এটা খুবই গুরুত্বপূর্ণ ৩০ দিন’।

করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র বিদেশ থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সংগ্রহ শুরু করছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরা সারা বিশ্ব থেকে এটা সংগ্রহ করতে যাচ্ছি আর আমাদের যা দরকার নেই তা অন্যদের কাছে পাঠাবো’।

ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলেছেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দরকার না পড়া প্রায় দশ কোটি ডলার মূল্যের মেডিক্যাল সরঞ্জাম ইতালিতে পাঠানোর প্রস্তাব দিয়েছেন বলে জানান তিনি। 

/জেজে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
সর্বশেষ খবর
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত