লকডাউনের মেয়াদ বাড়ালো ইতালি

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২০, ০৭:৪৫আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৭:৪৫

করোনাভাইরাসের মহামারি ঠেকাতে লকডাউনের মেয়াদ ইস্টার সানডে পর্যন্ত বাড়িয়েছে ইতালি। আগামী ১২ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই উৎসব পালনের কথা রয়েছে। লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও দেশটিতে সংক্রমণের হার কমে আসতে শুরু করেছে। এতে ইতালি আশার আলো দেখছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। লকডাউনের মেয়াদ বাড়ালো ইতালি

বিশ্বজুড়ে মহামারিতে পরিণত হওয়া করোনাভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইউরোপের দেশ ইতালিতে। সোমবার দেশটিতে নতুন করে মারা গেছে ৮১২ জন। আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা বাড়লেও এদিন কমেছে নতুন আক্রান্তের সংখ্যা। সোমবার নতুন আক্রান্ত হয় এক হাজার ৬৪৮ জন। আগের দিন এই সংখ্যা ছিলো তিন হাজার ৮১৫ জন।

ইতালিতে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছে ১১ হাজার ৫৯১ জন। আগামী এক সপ্তাহের মধ্যে ভাইরাসটির সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলে আশা করছে দেশটির কর্মকর্তারা। এরপরেই আক্রান্ত ও নিহতের সংখ্যা কমতে শুরু করবে বলে আশা করছেন তারা।

সোমবার ইতালির চিকিৎসকদের সংগঠন আরও ১১ জন চিকিৎসকের মৃত্যুর কথা জানিয়েছে। এনিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির ৬১ জন চিকিৎসকের মৃত্যু হলো।

গত তিন সপ্তাহ ধরে কঠোর লকডাউনের মধ্যে রয়েছে ইতালির বাসিন্দারা। বন্ধ রয়েছে সেখানকার বেশিরভাগ দোকান, বার ও রেস্টুরেন্ট। অত্যাবশ্যকীয় না হলে কাউকে বাড়ির বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। আগামী শুক্রবার ওই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তা আগামী ইস্টার সানডে পর্যন্ত বাড়ানো হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান