ফিলিস্তিনকে করোনা পরীক্ষার ১০ হাজার কিট দিলো চীন

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০২০, ০৬:০৩আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৬:০৫

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ফিলিস্তিনকে ১০ হাজার পরীক্ষার কিট ও ভেন্টিলেটর দিয়েছে চীন। বার্তা সংস্থা ওয়াফার বরাতে এখবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। চীন থেকে আসা এসব সামগ্রী গ্রহণ করেছেন ফিলিস্তিনের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান মাজেদ ফারাজ।

ফিলিস্তিনকে করোনা পরীক্ষার ১০ হাজার কিট দিলো চীন

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিন কর্মকর্তা জানিয়েছেন, চীনা পরীক্ষার সামগ্রী পৌঁছানোর আগে আমাদের মাত্র কয়েকটি অবশিষ্ট ছিল। এখন উল্লেখযোগ্য পরিমাণ কিট আছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুসারে, তাদের মাত্র ২৯৫টি ভেন্টিলেটর রয়েছে। এগুলোর মধ্যে পশ্চিম তীরে ১৭৫ ও গাজায় ১২০টি রয়েছে।
করোনার বিস্তার ঠেকাতে ফিলিস্তিন ৫১ জন চিকিৎসক বাড়িয়েছে। একই সঙ্গে হাসপাতালে নার্সের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই কাইলা এসব পরীক্ষা সামগ্রীর জন্য জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছেন।
দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত গুয়ো ওয়েই জানিয়েছেন, এক ফিলিস্তিনি কর্মকর্তার অনুরোধে চীনা চিকিৎসকের একটি দল ফিলিস্তিন পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
করোনাভাইরাসের বিস্তাররোধে চীন ফিলিস্তিনকে সহযোগিতা করছে বলেও জানান রাষ্ট্রদূত।
মঙ্গলবার পর্যন্ত ফিলিস্তিনে ১১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

/এএ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী