লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা ইতালির প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২০, ০৬:৪৯আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৬:৫০

করোনাভাইরাস মোকাবিলায় বিদ্যমান লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ইতালি। শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে এ ঘোষণা দেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন কার্যকর থাকবে। দ্বিতীয় দফায় সংক্রমণের আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা ইতালির প্রধানমন্ত্রীর

ফের ব্যবসায়িক কর্মকাণ্ড শুরুর দাবি প্রত্যাখ্যান করে ইতালির প্রধানমন্ত্রী বলেন, এখন এ অনুমতি দেওয়া হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে। আমাদের বিশেষজ্ঞরা বলছেন, এতে করে যাবতীয় অর্জনগুলোও ধূলিস্মাৎ হয়ে যেতে পারে। এটি হবে আমাদের সবার জন্য পরাজয়।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ১১ এপ্রিল শনিবার সকাল পর্যন্ত ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৭ হাজার ৫৭৭। এর মধ্যে ১৮ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৩০ হাজার ৪৫৫ জন।

নতুন করে ভাইরাসটির বিস্তার ঠেকাতে মরিয়া ইতালি সরকার। নাগিরকদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিশ্চিতে কাজ করে যাচ্ছে সামরিক বাহিনীর সদস্যরা।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন