অনির্দিষ্টকাল পর্যন্ত কারফিউর মেয়াদ বাড়ালো সৌদি আরব

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২০, ০৮:৫৯আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০৯:০১

করোনাভাইরাস মোকাবিলায় বিদ্যমান কারফিউর মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের রাজা সালমান বিন আবদুলআজিজ আল সৌদ। ঘোষণায় বলা হয়ছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। রবিবার সৌদি প্রেস এজেন্সি-র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। অনির্দিষ্টকাল পর্যন্ত কারফিউর মেয়াদ বাড়ালো সৌদি আরব

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় সৌদি আরবে গত ২৩ মার্চ থেকে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২১ দিনের কারফিউ জারি করা হয়। তবে গত সপ্তাহে রাজধানী রিয়াদ, তাবুক, দাম্মাম,দাহরান, হফুফ,জেদ্দা, তায়েপ, কাতিফ ও খোবারের মতো বড় শহরগুলোকে ২৪ ঘণ্টা কারফিউর আওতায় নিয়ে আসা হয়।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, নতুন করে অনির্দিষ্টকাল কারফিউর মেয়াদ বাড়ানোর রাজকীয় নির্দেশ মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেককে তাদের স্বাস্থ্য ও সুরক্ষার জন্য রাজকীয় আদেশ অনুসরণের আহ্বান জানাচ্ছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে এখন পর্যন্ত চার হাজার ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৭২০ জন।

/এমপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সর্বশেষ খবর
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
ছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
কী, কেন, কীভাবেছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
আয়নাঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা 
আয়নাঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা 
২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক
২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার