করোনায় যুক্তরাষ্ট্রে আশঙ্কার চেয়ে কম মৃত্যু হবে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২০, ০৭:১০আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১১:৩৮

করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্রে আশঙ্কার চেয়ে কম মানুষের মৃত্যু হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন প্রশাসন এই মহামারিতে লক্ষাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করলেও সোমবার হোয়াইট হাউসের ব্রিফিংয়ে ট্রাম্প বলেছেন, ৫০ থেকে ৬০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পের দাবি অনুযায়ী সরকারের নেওয়া ব্যবস্থার কারণেই মৃতের সংখ্যা কম হবে। করোনায় যুক্তরাষ্ট্রে আশঙ্কার চেয়ে কম মৃত্যু হবে: ট্রাম্প

করোনাভাইরাসের মহামারিতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯২ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে এখন পর্যন্ত ৪১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্ধেকেই নিউ ইয়র্কের বাসিন্দা।

সোমবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা এখন ৫০ বা ৬০ হাজার মানুষের মৃত্যুর কথা শুনতে পাচ্ছি। এক জনের মৃত্যুও বেশি। আমি সব সময়ই এটা বলেছি। এক জনের মৃত্যুও অনেক বেশি, কিন্তু আমরা ৫০ বা ৬০ হাজার মৃত্যুর দিকে এগুচ্ছি। সেটা অনেক কম-আপনারা জানেন আগে এই কম সংখ্যাটিই এক লাখ বলে ধারণা করা হচ্ছিল।’

ট্রাম্প বলেন, আমরা যা করেছি তা যদি করা না হতো তাহলে আমার মনে হয় মৃতের সংখ্যা দশ লাখ, ২০ লাখ বা তারও বেশি হতে পারতো।

/জেজে/বিএ/
সম্পর্কিত
আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: ভ্যান্স
যুক্তরাষ্ট্রে রহস্যময় পরজীবীর হানা
হরমুজই ইরানের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার: গালিবাফ
সর্বশেষ খবর
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
ইকুয়েডরের স্বপ্ন ভেঙে শেষ ষোলোয় মেক্সিকো
ইকুয়েডরের স্বপ্ন ভেঙে শেষ ষোলোয় মেক্সিকো
ড্রয়ারে পড়ে ছিল অ্যান্টার্কটিকার ডাইনোসরের বিরল জীবাশ্ম
ড্রয়ারে পড়ে ছিল অ্যান্টার্কটিকার ডাইনোসরের বিরল জীবাশ্ম
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি