চীনে করোনায় নতুন আক্রান্ত ১২, মৃত্যু নেই

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০২০, ০৯:১৫আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০৯:১৭

চীনে শুক্রবার (২৪ এপ্রিল) করোনাভাইরাসে নতুন আক্রান্ত ১২ জনকে শনাক্ত করা হয়েছে।  ওই দিন দেশটিতে কোনও করোনা আক্রান্তের মৃত্যু হয়নি। শনিবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

চীনে করোনায় নতুন আক্রান্ত ১২, মৃত্যু নেই

চীনা স্বাস্থ্য কমিশনের তথ্য অনুসারে, নতুন আক্রান্তদের মধ্যে ১১ জনই অন্য দেশ থেকে আসা। বৃহস্পতিবারের তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা ছয়জন বেশি।

চীনে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৮২ হাজার ৮১৬ জন। ২৪ এপ্রিল নতুন মৃত্যু না হওয়াতে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩২ জনই আছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। তবে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেলেও বিশ্বজুড়ে ভাইরাসটি প্রাণ কেড়েছে ১ লাখ ৯৫ হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ৯০ হাজারের বেশি মানুষ।

/এএ/
সম্পর্কিত
গরম কমাতে চীনের অভিনব ‘মিস্ট কুলিং’ 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবেবাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা: কেন বাড়ছে ভারতের উদ্বেগ
সর্বশেষ খবর
ঘরেই বিয়েবাড়ির মতো মালাই জর্দা, নেই চাল সেদ্ধ ও সিরার ঝামেলা
ঘরেই বিয়েবাড়ির মতো মালাই জর্দা, নেই চাল সেদ্ধ ও সিরার ঝামেলা
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ