কিম জীবিত ও সুস্থ আছেন: দক্ষিণ কোরিয়া

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২০, ০৮:২৭আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৬:৪১
image

উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনকে ঘিরে ধোঁয়াশা কাটছে না। তার মৃত্যু কিংবা অচেতন হয়ে যাওয়ার গুঞ্জনের মধ্যে রবিবার (২৬ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা চাং ইন মুন দাবি করেছেন, কিম জন উন ‘বেঁচে আছেন এবং ভালো আছেন’।

কিম জং উন

রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিমের অনুপস্থিতি, তিনি কোথায় আছেন, কেমন আছেন- এসব বিষয়ে সুস্পষ্ট কোনও তথ্য না থাকায় নানা জল্পনা-কল্পনা ডালপালা ছড়িয়েছে। জাপানি সংবাদমাধ্যমের দাবি, হার্টের অপারেশনের পর তিনি ‘অচেতন’ হয়ে গেছেন। হংকংয়ের একটি টেলিভিশনের দাবি, তিনি আসলে মারাই গেছেন। এ নিয়ে উত্তর কোরিয়া থেকে কিছু না জানানোর ফলে কোন রিপোর্ট সত্য আর কোনটা মিথ্যা বা গুজব তা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

উন উত্তর কোরিয়ায় তার অবকাশযাপন কেন্দ্রে আছেন উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা চাং রবিবার বলেন, ‘আমাদের সরকারের অবস্থান স্পষ্ট...কিম জং উন বেঁচে আছেন ও সুস্থ আছেন। তিনি ১৩ এপ্রিল থেকে ওনসান এলাকায় অবস্থান করছেন। এখনও সন্দেহজনক কিছু মনে হয়নি।' তিনি জানিয়েছেন, কিমের হলিডে রিসোর্টের কাছে একটি ব্যক্তিগত রেলস্টেশন আছে। সেখানে তার ট্রেনটি দেখা গেছে।

উল্লেখ্য, ওয়াশিংটনভিত্তিক দল 'প্রজেক্ট ৩৮'-এর স্যাটেলাইট উত্তর কোরিয়ার ওপর নজরদারি করে থাকে। তারা আগেই জানিয়েছে, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত কিম জং উনের পরিবারের ব্যবহারের জন্য সংরক্ষিত অবকাশযাপন কেন্দ্র ওনসন কম্পাউন্ডের স্টেশনে তার ব্যক্তিগত ট্রেনটি দেখা যায়। তবে ২৫০ মিটার দীর্ঘ ওই ট্রেনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম ছিলেন কিনা তা নিশ্চিত করতে পারেননি তারা।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’