সোমালিয়ায় বেসামরিক মানুষ হত্যার স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২০, ০৬:৫৬আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১০:৫৩

গত বছর সোমালিয়ায় চালানো এক বিমান হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত ও অপর তিন জন আহত হয় বলে স্বীকার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। হর্ন অব আফ্রিকার দেশগুলোতে পরিচালিত যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) এই স্বীকারোক্তি দিয়েছে। সোমবার আফ্রিকমের এক প্রতিবেদনে এই স্বীকারোক্তি দিয়ে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এনিয়ে সোমালিয়ায় দ্বিতীয়বারের মতো বেসামরিক মানুষ হত্যার স্বীকারোক্তি দিলো যুক্তরাষ্ট্র। সোমালিয়ায় বেসামরিক মানুষ হত্যার স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

প্রায় দুই দশক ধরে সোমালিয়াসহ আশেপাশের দেশগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে আল শাবাব। আল কায়েদা সমর্থিত গোষ্ঠী আল শাবারের বিরুদ্ধে লড়াইয়ে সোমালিয়ার সরকারকে সহায়তা দিচ্ছে আফ্রিকম। মানবাধিকার গ্রুপগুলো দীর্ঘদিন থেকেই আফ্রিকমের বিরুদ্ধে বেসামরিক মানুষ হত্যার অভিযোগ আনলেও ২০১৮ সালের এপ্রিলে সোমালিয়ায় প্রথমবারের মতো এই ধরনের ঘটনার স্বীকারোক্তি আসে। সেসময় মধ্যাঞ্চলীয় এল বুর এলাকায় দুই জনকে হত্যার স্বীকারোক্তি দিয়ে মার্কিন কর্তৃপক্ষ দাবি করে অনিচ্ছাকৃতভাবে তাদের হত্যা করা হয়েছে।

সোমবার আফ্রিকমের কমান্ডার ও মার্কিন সেনাবাহিনীর জেনারেল স্টিফেন টাউনসেন্ড তার প্রতিবেদনে জানান, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এক বিমান হামলায় দুই বেসামরিক নিহত ও অপর তিন জন আহত হন। ওই হামলায় আল শাবাবের দুই সদস্যও নিহত হয় বলে দাবি করেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে চীন, মিসরে উষ্ণ অভ্যর্থনা পেলেন শি
সর্বশেষ খবর
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী