জনসম্মুখে এসেছেন কিম: রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

বিদেশ ডেস্ক
০২ মে ২০২০, ০৫:৩২আপডেট : ০২ মে ২০২০, ০৬:১২

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মৃত্যুর গুজব নাকচ করে সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ১১ এপ্রিলের পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন তিনি। কেসিএনএ নিউজ এজেন্সি বলছে, শুক্রবার তিনি একটি সার কারখানা পরিদর্শনে গিয়েছিলেন। তবে এ সংক্রান্ত কোনও ছবি প্রকাশ করা হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে এই খবরের সত্যতা যাচাই করতে সমর্থ হয়নি।  

জনসম্মুখে এসেছেন কিম: রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও নিজের দাদার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার পর কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন শুরু হয়। এই সময়ে নিজ দেশের সংবাদমাধ্যমেও তার উপস্থিতির কোনও খবর পাওয়া না যাওয়ায় সেই গুঞ্জন জোরালো হয়।  জাপানি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, হার্টের অপারেশনের পর তিনি ‘অচেতন’ হয়ে গেছেন। হংকংয়ের একটি টেলিভিশন তার মৃত্যুর খবরও দেয়।

শনিবার, কেসিএনএ নিউজ এজেন্সি দাবি করেছে, শুক্রবার একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন উত্তর কোরিয়ার এই নেতা। সে সময় তাকে দেখে সমবেতরা উচ্ছ্বাস প্রকাশ করে। পরে কিম ফিতা কেটে ওই কারখানার উদ্বোধন করেন।

এরআগে সোমবারও (২৭ এপ্রিল) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, উন উনসান এলাকায় টুরিস্ট রিসোর্ট তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের ধন্যবাদ জানিয়েছেন। তবে সবশেষ জনসম্মুখে আসার ২০ দিন পর প্রথমবারের মতো উত্তর কোরিয়ার পক্ষ থেকে কিমের প্রকাশ্যে আসার খবর দেওয়া হলো।

কেসিএনএ আরও জানিয়েছে, রাজধানী পিয়ং ইয়ং-এর উত্তরে অবস্থির অঞ্চলে স্থাপিত ওই সার কারখানা পরিদর্শনের সময় এর উৎপাদন প্রক্রিয়া নিয়েও পরামর্শ দিয়েছেন তিনি।

/বিএ/
সম্পর্কিত
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন