কংগ্রেসে ফাউচি’র সাক্ষ্য প্রদান আটকে দিলো হোয়াইট হাউস

বিদেশ ডেস্ক
০২ মে ২০২০, ০৮:৩১আপডেট : ০২ মে ২০২০, ০৮:৩২

করোনাভাইরাস সংকট ও তা মোকাবিলার বিষয়ে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে ডা. অ্যান্থনি ফাউচিকে বাধা দিচ্ছে হোয়াইট হাউস। শুক্রবার কংগ্রেসের হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির এক মুখপাত্র এনবিসি নিউজকে একথা বলেছেন। ডা. ফাউচি ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ- এর পরিচালক এবং রোগ-প্রতিরোধ ক্ষমতা বিশেষজ্ঞ।

কংগ্রেসে ফাউচি’র সাক্ষ্য প্রদান আটকে দিলো হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে কাজ করছেন ডা. ফাউচি। কয়েকদিন আগ পর্যন্তও হোয়াইট হাউসের করোনা ব্রিফিংয়ে নিয়মিত হাজির হতেন তিনি। এছাড়া ভাইরাস ইস্যুতে অসংখ্য সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এগুলোর মধ্যে স্পোর্টস পডকাস্টও রয়েছে।

এর আগে ১১ মার্চ কংগ্রেসে সাক্ষ্য প্রদান করেছিলেন। ওই দিন তিনি সতর্ক করে বলেছিলেন, ‘পরিস্থিতি এখনকার চেয়ে আরও খারাপ হতে পারে’। হোয়াইট হাউসে ভাইরাস ইস্যুতে বৈঠকের জন্য ডাক পড়লে তার সাক্ষ্য প্রদান সংক্ষিপ্ত করা হয়।

মুখপাত্র ইভান হল্যান্ডার বলেন, আগামী সপ্তাহে কোভিড-১৯ মোকাবিলা ইস্যুতে লেবার-এইচএইচএস এডুকেশন সাবকমিটির শুনানিতে ডা. অ্যান্থনি ফাউচিকে সাক্ষ্য দিতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির পক্ষ থেকে। আমাদেরকে এক প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ডা. ফাউচির সাক্ষ্য প্রদান আটকে দিয়েছে হোয়াইট হাউস।

কংগ্রেস কমিটির পক্ষ থেকে ৬ মে ডা. ফাউচিকে সাক্ষ্য প্রদানের জন্য বলা হয়েছিল। তবে হোয়াইট হাউস জানিয়েছে, ১২ মে সিনেট হেলথ কমিটিতে সাক্ষ্য দেবেন তিনি। কমিটির চেয়ারম্যান লামার আলেক্সান্ডারের মুখপাত্র এনবিসিকে এই তথ্য জানিয়েছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিরি জানান, কংগ্রেসে হাজির হওয়ার জন্য ৬ মের শুনানির সময় ফাউচির জন্য উপযুক্ত নয়। তিনি বলেন, উপযুক্ত সময়ে কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এক যৌথ বিবৃতিতে অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির চেয়ারপারসন নিতা লোয়ি ও সাবকমিটির চেয়ারপারসন রোজা ডেলাউরো বলেছেন, কংগ্রেস ও আমেরিকার জনগণের কোভিড-১৯ মহামারি মোকাবিলার পদক্ষেপ সম্পর্কে স্পষ্টভাবে জানার অধিকার রয়েছে। 

/এএ/
সম্পর্কিত
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ