ভেনেজুয়েলার কারাগারে সহিংসতা, নিহত ৪৬

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২০, ০৯:১০আপডেট : ০৩ মে ২০২০, ১৫:৪৪
image

ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় শহর গুয়ানারের লস লিয়ানোস কারাগারে সহিংসতায় ৪৬ জন নিহত হয়েছে। কারারক্ষী ও গভর্নরসহ আহত হয়েছে আরও বেশ কয়েকজন। কারাগার পর্যবেক্ষণকারী সংস্থা ভেনেজুয়েলান প্রিজন অবজারভেটরির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, খাদ্য ও পানির সংকট নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছিল বন্দিরা। সরকারের দাবি, বন্দিরা কারাগার ভেঙে পালানোর চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আহতদের হাসপাতালে নেওয়া হয় সম্প্রতি করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে বাড়তি কড়াকড়ি আরোপ করা হয়েছে ভেনেজুয়েলার কারাগারগুলোতে। নতুন বিধি অনুযায়ী স্বজনদের কাছ থেকে খাবার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অসন্তোষ দেখা দেয় বন্দিদের মধ্যে। তাছাড়া লস লিয়ানোস কারাগারে আড়াইশো বন্দি থাকতে পারে। কিন্তু অন্য জায়গায় বন্দিদের রাখার ব্যবস্থা করতে না পেরে একসঙ্গে গাদাগাদি করে ওই জেলে প্রায় সাড়ে পাঁচশো বন্দিকে রাখা হয়েছিল।

ভেনেজুয়েলার কারামন্ত্রী আইরিস ভ্যারেলা সেদেশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কারাগারটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কতজন মারা গেছেন তা নিশ্চিত করেননি তিনি। ওই প্রতিবেদনে বলা হয়, বন্দিরা জেল ভেঙে পালানোর চেষ্টা করেছিল।

বন্দিরা পালানোর প্রচেষ্টা চালিয়েছিল বলে কারা কর্তৃপক্ষের এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ভেনেজুয়েলান প্রিজন অবজারভেটরি। এ ব্যাপারে তদন্তের দাবি জানিয়েছে তারা।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
ভেনেজুয়েলার ‘চুরির অভিযোগ’ নিয়ে যা বললেন মার্কিন জ্বালানিমন্ত্রী
‘অরা ফার্মিং’: ভিডিও গেম অনুপ্রাণিত যে নতুন ক্রেজে মেতেছে লাতিন আমেরিকা
সর্বশেষ খবর
প্রখ্যাত রবীন্দ্র গবেষক ও সাহিত্যিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান
প্রখ্যাত রবীন্দ্র গবেষক ও সাহিত্যিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান
সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা
সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত