পুলিৎজার জিতলেন তিন কাশ্মিরি সাংবাদিক

বিদেশ ডেস্ক
০৫ মে ২০২০, ০৬:৪০আপডেট : ০৫ মে ২০২০, ০৯:৪৫

২০১৯ সালের আগস্টে ভারত শাসিত কাশ্মিরে অভূতপূর্ব পরিস্থিতির ওপর কাভারেজ করে সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজার জিতেছেন মার্কিন বার্তা সংস্থা এপির তিন সাংবাদিক। টানা কারফিউ, ইন্টারনেট আর মোবাইল বন্ধের মতো শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিশ্বের সামনে তুলে ধরে এই সম্মান পেয়েছেন ফটো সাংবাদিক দার ইয়াসিন, মুখতার খান এবং চেন্নাই আনন্দ। ফিচার ফটোগ্রাফি শাখায় পুরস্কার জিতেছেন তারা। সোমবার ইউটিউবে সরাসরি সম্প্রচারে এই পুরস্কার ঘোষণা করা হয়। পুলিৎজার জিতলেন তিন কাশ্মিরি সাংবাদিক

সাধারণত প্রতিবছর নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিৎজার ঘোষণা করা হয়। তবে এবার করোনাভাইরাস মহামারির কারণে ওই আয়োজন বাতিল করে পুলিৎজার বোর্ড প্রশাসক ডানা কেনেডি’র লিভিং রুম থেকে ঘোষণা করা হয় এই পুরস্কার।

পরে ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে পুলিৎজার কর্তৃপক্ষ বলেছে, অস্থির কাশ্মিরি জীবনের আকর্ষণীয় ছবি তোলার কারণে এপি’র তিন সাংবাদিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। কখনো পথচারীদের আড়ালে লুকিয়ে, কখনো রোডব্লক এড়িয়ে, আবার কখনো সবজির ব্যাগে ক্যামেরা নিয়ে এই তিন সাংবাদিক বিক্ষোভ, পুলিশ আর আধাসামরিক বাহিনীর অভিযান আর প্রাত্যহিক জীবনের ছবি তুলেছেন। ছবি তোলা শেষে তারা স্থানীয় বিমানবন্দরে গিয়ে যাত্রীদের হাতে ফাইল দিয়ে দিল্লিতে এপি’র কার্যালয়ে ছবি পৌঁছে দিয়েছেন। পুলিৎজার জিতলেন তিন কাশ্মিরি সাংবাদিক

সোমবার পুরস্কার ঘোষণার পর এক ইমেইল বার্তায় দার ইয়াসিন বলেন, ‘সব সময়ই এটা ছিলো ইদুর-বিড়ালের খেলা। আর এতে করে আমরা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠতাম যে কখনোই স্তব্ধ করা যাবে না।’ দার ইয়াসিন ও মুখতার খান কাশ্মিরের মূল শহর শ্রীনগরের বাসিন্দা হলেও চেন্নাই আনন্দ জম্মু জেলার বাসিন্দা। আনন্দ বলেন, এই পুরস্কার পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘আমি বিস্মিত আর বিশ্বাসই করতে পারছি না।’

এপি’র প্রেসিডেন্ট ও সিইও গ্যারি প্রুইট বলেছেন, ওই তিন সাংবাদিকের কাজ খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার। তিনি বলেন, ‘কাশ্মিরের অভ্যন্তরের দলকে ধন্যবাদ।’ তাদের কাজের জন্যই মানুষ কাশ্মিরের নাটকীয়তা দেখার সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, হিমালয়ের পার্বত্য এলাকা কাশ্মিরের আলাদা আলাদা অংশ শাসন করে থাকে ভারত ও পাকিস্তান। গত বছর ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকার। এই পদক্ষেপ ঘিরে ওই অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি দীর্ঘমেয়াদি কারফিউ জারিসহ নাগরিক অধিকার সীমিত করা হয়।

সূত্র: আল জাজিরা

/জেজে/বিএ/
সম্পর্কিত
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
খামেনির জানাজা কেন ইরানি শাসনব্যবস্থার জন্য চ্যালেঞ্জ
আরাঘচি ও গালিবাফকে হত্যার ছক কষেছিল ইসরায়েল
সর্বশেষ খবর
রাশিয়ার কোনও স্থান এখন আর নিরাপদ নয়, দেখিয়ে দিলো ইউক্রেন
রাশিয়ার কোনও স্থান এখন আর নিরাপদ নয়, দেখিয়ে দিলো ইউক্রেন
দুই চালানে ১০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, নেপথ্যে কারা?
দুই চালানে ১০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, নেপথ্যে কারা?
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার