অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা হলে কঠোর জবাব দেওয়া হবে: ইরান

বিদেশ ডেস্ক
০৫ মে ২০২০, ০৮:৫০আপডেট : ০৫ মে ২০২০, ০৮:৫৬
image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি হুঁশিয়ার করেছেন, তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা হলে অত্যন্ত শক্ত জবাব দেয়া হবে। সোমবার রাজধানী তেহরানে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুসাভি এই হুমকি দিয়েছেন। পার্স টুডের খবর থেকে এ তথ্য জানা গেছ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি দাবি করেছেন, তার দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের অংশীদার এবং এর ভিত্তিতে ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের দাবি জানাতে পারে। মুসাভি বলেন, তেহরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলে ইরান যথোপোযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে এবং এর বিরুদ্ধে কঠোর জবাব দেবে। তবে যে এ ধরনের সম্ভাবনা বাস্তবে রূপ নেবে না বলে জোর আশাবাদ ব্যক্ত করে মুসাভি বলেন, পরিস্থিতি কোন দিকে গড়ায় তা দেখার জন্য তেহরান অপেক্ষায় আছে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মুখপাত্র মুসাভি বলেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য আমেরিকার কোনো নৈতিক অধিকার নেই। কারণ ওয়াশিংটন আন্তর্জাতিক পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং এ সমঝোতার কোনো ধারা বাস্তবায়নের ব্যাপারে তারা কখনই প্রতিশ্রুতিবদ্ধ ছিল না। এমনকি আন্তর্জাতিক আইনকানুন এবং রীতিনীতির প্রতিও সম্মান দেখায় না দেশটি।    

/এফইউ/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিচ্ছিন্নতাবাদীদের বন্ধু বানাচ্ছে ইসরায়েল
যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
সর্বশেষ খবর
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ