করোনা প্রতিরোধে সরকারি ব্যর্থতার প্রতিবাদে স্লোভেনিয়ায় সাইকেল বিক্ষোভ

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২০, ০৫:৪৯আপডেট : ০৯ মে ২০২০, ০৫:৫৩
image

করোনা প্রতিরোধে সরকারের ব্যর্থতা ও আরোপিত নিয়ন্ত্রণের প্রতিবাদে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় সাইকেল বিক্ষোভ হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এপ্রিলে ফেস মাস্ক ও ভেন্টিলেটর কেনার ক্ষেত্রে দুর্নীতির ঘটনা মিডিয়ায় ফাঁস হওয়ার পর সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে শুক্রবার রাজধানী লুবলিয়ানায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তবে সরকার তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছে।

করোনা প্রতিরোধে সরকারি ব্যর্থতার প্রতিবাদে স্লোভেনিয়ায় সাইকেল বিক্ষোভ

গত মাসে সম্প্রচারমাধ্যম টিভি স্লোভেনিয়ার প্রতিবেদনে মাস্ক ও ভেন্টিলেটর ক্রয়ে দুর্নীতির তথ্যে উঠে আসে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার সাইকেল আরোহী সরকারের বিরুদ্ধে ‘চোর’ ‘চোর’ বলে শ্লোগান দিতে থাকে। নাগরিক অধিকার আন্দোলনের কর্মীদের ডাকা এই বিক্ষোভ ছিল সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবথেকে বড় প্রতিবাদী কর্মসূচি। বিক্ষুব্ধরা সরকারের বিরুদ্ধে শ্রমিকদের সোচ্চার হওয়ার পাশাপাশি সরকারের ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরে।

করোনাভাইরাস মহামারি রুখতে মার্চের মাঝামাঝি সময়ে লকডাউন আরোপ করে স্লোভেনিয়া সরকার। সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৫০। মৃত্যু হয়েছে ১০০ জনের।  

/বিএ/
সম্পর্কিত
ইউরোপের যে সৈকত এখনও দেয়াল দিয়ে নারী ও পুরুষের জন্য বিভক্ত
তাপমাত্রা ৩৫ ডিগ্রি পার, তীব্র গরমে পুড়ছে ইউরোপের সাড়ে ৯ কোটি মানুষ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন