বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে আড়াইশ’ বছরের ইতিহাস ভাঙলেন জনসন

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২০, ০৬:১৫আপডেট : ০৯ মে ২০২০, ০৬:১৮
image

বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে আড়াইশ’ বছরের ইতিহাস ভেঙেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, বিগত আড়াই শতাব্দীতে ব্রিটেনে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কেউ বিবাহ বিচ্ছেদ ঘটাননি। ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় স্ত্রী ম্যারিনা উইলারের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে জনসন সেই ইতিহাস ভেঙে দিয়েছেন।

বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে আড়াইশ’ বছরের ইতিহাস ভাঙলেন জনসন

১৭৬৯ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকাকালে অগাস্টাস ফিটজরয় স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন।

বরিস জনসনের প্রথম স্ত্রী ছিলেন অ্যালেগ্রা মোস্টাইন আওয়েন। ১৯৯৩ সালে তার সঙ্গে বিচ্ছেদ হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর। বিচ্ছেদের মাত্র ১২ দিনের মধ্যে ম্যারিনা উইলারকে বিয়ে করেন তিনি। বরিস-উইলারের ঘরে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ২০১৮ থেকে তাদের বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছিল। ২ বছর পর তা শেষ হলো।

ম্যারিনার বাবা একজন ব্রিটিশ সাংবাদিক এবং মা ভারতীয় বংশোদ্ভূত। ইউরোপিয় এক স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছিলেন বরিস ও উইলার। উইলারের সঙ্গে ডিভোর্সের ফলে এবার প্রেমিকা তথা বাগদত্তা ক্যারি সাইমন্ডসকে বিয়ের রাস্তায় কোনো বাধা রইল না জনসনের।

গত ২৯ এপ্রিল লন্ডনের এক হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন জনসনের প্রেমিকা ক্যারি।

/বিএ/
সম্পর্কিত
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
ইউরোপজুড়ে নজিরবিহীন দাবদাহ, হাসপাতালগুলোতে সতর্কতা
অটিস্টিক শিশুকে ধর্ষণের দায়ে ব্রিটিশ-বাংলাদেশি তরুণের কারাদণ্ড
সর্বশেষ খবর
রাশিয়ার কোনও স্থান এখন আর নিরাপদ নয়, দেখিয়ে দিলো ইউক্রেন
রাশিয়ার কোনও স্থান এখন আর নিরাপদ নয়, দেখিয়ে দিলো ইউক্রেন
দুই চালানে ১০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, নেপথ্যে কারা?
দুই চালানে ১০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, নেপথ্যে কারা?
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন