ভ্যাকসিন ছাড়াই করোনা দূর হবে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২০, ০৬:৩৮আপডেট : ০৯ মে ২০২০, ০৬:৪৭
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বলেছেন, কোনও ভ্যাকসিন ছাড়াই করোনাভাইরাস বিদায় নেবে। শুক্রবার হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন, ডাক্তারদের কাছে পাওয়া তথ্য থেকেই তিনি এমন মন্তব্য করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শুক্রবার পর্যন্ত আমেরিকায় ১২ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭৬ হাজারেরও বেশি মানুষের। এমন প্রেক্ষাপটে সম্প্রতি করোনার ভ্যাকসিন দ্রুততর করতে একটি প্রজেক্ট হাতে নেয় হোয়াইট হাউস। তবে ট্রাম্প বলছেন, নির্দিষ্ট একটি সময়ের পর করোনা আপনাআপনিই বিদায় নেবে।

‘নির্দিষ্ট কিছু সময়ের পর আমরা আর করোনা দেখতে পাব না। এটি বিদায় নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।’ বলেন ট্রাম্প। তার এই বিশ্বাসের ভিত্তি কী; এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কেবল ডাক্তারদের কথায় আস্থা রেখেছি। তারাই আমাকে বলেছে, করোনা বিদায় নিতে যাচ্ছে’।

/বিএ/
সম্পর্কিত
খামেনির জানাজা কেন ইরানি শাসনব্যবস্থার জন্য চ্যালেঞ্জ
আরাঘচি ও গালিবাফকে হত্যার ছক কষেছিল ইসরায়েল
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
সর্বশেষ খবর
হামের উপসর্গ নিয়ে একদিনে ৫ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে একদিনে ৫ জনের মৃত্যু
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বরাদ্দের বিষয়ে ইউজিসির ব্যাখ্যা
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বরাদ্দের বিষয়ে ইউজিসির ব্যাখ্যা
কাঠালবাগানে দগ্ধ ৩: কয়েলের জন্য আগুন জ্বালাতেই ঘটে বিস্ফোরণ
কাঠালবাগানে দগ্ধ ৩: কয়েলের জন্য আগুন জ্বালাতেই ঘটে বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার