লিবিয়া উপকূলে প্রায় চারশ’ অভিবাসী আটক

বিদেশ ডেস্ক
২৬ মে ২০২০, ০৯:৪৩আপডেট : ২৬ মে ২০২০, ১২:২৬

ভূমধ্য সাগর থেকে প্রায় চারশ’ অভিবাসনপ্রত্যাশীকে  আটক করেছে লিবিয়ার কোস্টগার্ড। গত দুই দিনে তাদের আটক করা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র সাফা মাসেহলি জানিয়েছেন, এই শরণার্থীদের রাজধানী ত্রিপোলির পশ্চিমে জাওয়া শহরের আল নাসের আটক কেন্দ্রে রাখা হয়েছে। লিবিয়া উপকূলে প্রায় চারশ’ অভিবাসী আটক

করোনাভাইরাসের মহামারির শুরুর পর থেকে ভূমধ্য সাগরে অভিবাসী উদ্ধারের দাতব্য অভিযানগুলোর বেশিরভাগই বন্ধ রয়েছে। এছাড়া ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় জাতিসংঘের শরণার্থী ও অভিবাসী সংস্থার পুনর্বাসন ফ্লাইটগুলোও বন্ধ হয়ে গেছে। একদিকে করোনা মহামারি আর অন্যদিকে ত্রিপোলির চারদিকে নতুন করে সংঘাত শুরু হওয়ায় হাজার হাজার অভিবাসী লিবিয়া উপকূল ব্যবহার করে ইউরোপে ঢুকে পড়ার চেষ্টা করছে।

সোমবার সকালে লিবিয়ার ভূমধ্য সাগর উপকূল থেকে ৩১৫ অভিবাসীকে আটক করে জাতিসংঘের শরণার্থী সংস্থা। এর মধ্যে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এছাড়া তার আগের দিন প্রায় ৮৫ জনকে উদ্ধার করে লিবিয়ার কোস্টগার্ড।

আইওএম মুখপাত্র সাফা মাসেহলি জানিয়েছেন, অনেকেই মনে করছেন মহামারি ও সংঘাতের কারণে তল্লাশি ও উদ্ধার অভিযানের সক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে। সে কারণেই সম্প্রতি লিবিয়া থেকে ইউরোপ যাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম
পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি দিলো ইসরায়েল
নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার
সর্বশেষ খবর
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৩ জনকে ছুরিকাঘাত   
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৩ জনকে ছুরিকাঘাত   
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ