লাদাখ সীমান্তে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন: এনডিটিভি

বিদেশ ডেস্ক
০২ জুন ২০২০, ১০:০৫আপডেট : ০২ জুন ২০২০, ১৬:৩৪
image

ভারত ও চীনের মধ্য উত্তেজনা থামেনি। এরইমধ্যে সোমবার (১ জুন) সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সীমান্তের ওপারে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে চীন। লাদাখের প্যাংগং লেক থেকে ২০০ কিলোমিটার দূরে গারি গুনশা ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে সে দেশের 'পিপলস লিবারেশন আর্মি'।

লাদাখ সীমান্তে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন: এনডিটিভি

ভারত এবং চীনের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ৯ মে ভারতের একটি টহল টিমের কমপক্ষে ১৫ থেকে ২০ জন কর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে চীনা সেনারা। এরপর দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। সেই উত্তেজনা এখনও থামেনি। এমন সময়ে এনডিটিভির পক্ষ থেকে একটি স্যাটেলাইট ছবি হাজির করা হয়েছে; যেখানে চীনের মোতায়েনকৃত অত্যাধুনিক যুদ্ধবিমান দেখা গেছে।

স্যাটেলাইট ছবি প্রকাশ করে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, লাইন অব কন্ট্রোলের কাছে মোতায়েন বিমানগুলোর মধ্যে অন্যতম হলো J-11 এবং J-16 ফাইটার। ৬ এপ্রিলের স্যাটেলাইট ছবিতে দেখা গেছে,  গারি গুনশায় কোনও যুদ্ধযান বা সমরসজ্জা নেই। কিন্তু ২১ মে’র ছবি সম্পূর্ণ অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে।

এনডিটিভি বলছে, গারি গুনশায় সাম্প্রতিক ছবিটি সত্য হলে ভারতের জন্য উদ্বেগের। 

গারি গুনশা ঘাঁটি বিশ্বের উচ্চতম বিমানঘাঁটিগুলোর অন্যতম। সমুদ্রপৃষ্ঠ থেকে গারি গুনশার উচ্চতা ৪ হাজার ২৭৪ মিটার। চীনের যে যুদ্ধবিমানগুলোর ছবি দেখা যাচ্ছে, তা সীমিত পরিমাণের ক্ষেপণাস্ত্র ও বোমা নিয়ে উড়তে পারবে। খুব বেশি হলে ঘণ্টাখানেক বাতাসে থাকতে পারবে যুদ্ধবিমানগুলো।

এদিকে, কূটনীতিকরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আলোচনা চালাচ্ছেন। চীনের পক্ষ থেকে ইতোমধ্যে এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক আছে। অবশ্য সীমান্তে নিজেদের ঘাঁটিতে আর্টিলারি, ইনফ্রান্ট্রি কমব্যাট ভেহিকেলসহ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মজুত করে ফেলেছে তারা। পাল্টা ভারতের তরফ থেকেও একাধিক ভারী যুদ্ধ ক্ষেপণাস্ত্র সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে। সীমান্তে কড়া নজর রাখছে ভারতীয় বিমানবাহিনী।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
সর্বশেষ খবর
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ