চীনের তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের অবস্থান

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২০, ১০:১৫আপডেট : ০৫ জুন ২০২০, ১০:২০
image

করোনাভাইরাসের এই মহামারির মধ্যেও থেমে নেই পরাশক্তিগুলোর উত্তেজনা। ওই ভাইরাসের উৎস নিয়েই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভয়াবহ পরিস্থিতিতে গিয়ে ঠেকেছে। এর মধ্যেই উত্তেজনা আরও বাড়িয়ে চীনের দোরগোড়ায় পৌঁছেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।

চীনের তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের অবস্থান

আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে ইউএসএস রাসেল নামে আরলেঘ বার্ক-ক্লাস ডেস্ট্রয়ারটি।

তাইওয়ানের স্বায়ত্তশাসন থাকলেও অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে চীন। শহরটিতে ক্রমবর্ধমান মার্কিন অস্ত্র সহায়তা ও চীন-তাইওয়ানকে বিভক্তকারী সামুদ্রিক প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ-টহল নিয়ে চরম ক্ষুব্ধ বেইজিং। এর মধ্যেই যুদ্ধজাহাজ পাঠিয়ে সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিল ট্রাম্প প্রশাসন।

শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজটি তাইওয়ান প্রণালী দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে। এটিকে ‘সাধারণ মহড়া’ দাবি করলেও এ বিষয়ে বেশি কিছু বলতে রাজি হয়নি তারা।

এদিকে যুক্তরাষ্ট্রের টহল বৃদ্ধির প্রতিক্রিয়ায় তাইওয়ান এলাকায় নৌ-বিমান উভয় টহলই জোরদার করেছে চীন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ডাকলেই হাজির হবে রোবট টয়লেট!
মার্কিন শেয়ারবাজারের নিয়ন্ত্রণ এখন নারীদের হাতে
চীনে লবণ-সহনশীল আলু চাষে অগ্রগতি
সর্বশেষ খবর
‘মেইড ইন পাকিস্তান’ লেখা পিস্তল উদ্ধার
‘মেইড ইন পাকিস্তান’ লেখা পিস্তল উদ্ধার
ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
নাম নিয়ে আলোচিত বগুড়ার সেই চার ইউপিতে প্রশাসক নিয়োগ পেলেন যারা
নাম নিয়ে আলোচিত বগুড়ার সেই চার ইউপিতে প্রশাসক নিয়োগ পেলেন যারা
‘সবার আগে বগুড়া নয়, বাংলাদেশ চাই’, সংসদে আতিক মোজাহিদ
‘সবার আগে বগুড়া নয়, বাংলাদেশ চাই’, সংসদে আতিক মোজাহিদ
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত
শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে আলোচনায় আসা জামায়াত এমপির বাবা এখনও জীবিত
শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে আলোচনায় আসা জামায়াত এমপির বাবা এখনও জীবিত