পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করেছে চীন: দিল্লি

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০২০, ০৯:০৫আপডেট : ১৮ জুন ২০২০, ০৯:১৩

লাদাখে চীনা ও ভারতীয় সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনায় বেইজিংকে দায়ী করেছে দিল্লি। সোমবারের ওই ঘটনা নিয়ে বুধবার ফোনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এ সময় তিনি বলেন, সেদিন পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে চীনা বাহিনী। এর জেরেই দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করেছে চীন: দিল্লি

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। কিন্তু এতে কীভাবে সংঘর্ষের সূত্রপাত হয় সেটি স্পষ্ট ছিল না। তবে বুধবার ওয়াং ই-এর কাছে সেই ঘটনার আদ্যোপান্ত তুলে ধরেন জয়শংকর।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৬ জুন উচ্চপদস্থ মিলিটারি কমান্ডারদের বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনা প্রশমন এবং সেনা সরানোর ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছেছিল দুই দেশ। সেই ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে যাওয়ার জন্য গত সপ্তাহজুড়ে উভয় দেশের সামরিক বৈঠক হয়েছিল। পরিস্থিতির উন্নতিও হচ্ছিল। কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণরেখার এপারে অর্থাৎ ভারতের দিকে গালওয়ান উপত্যকায় একটি কাঠামো তৈরির চেষ্টা করছিল চীনা বাহিনী। তা নিয়েই বিবাদের সূত্রপাত।

তিনি বলেন, চীনা সেনাদের কর্মকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত। এটিই সেদিনের সংঘর্ষের জন্য সরাসরি দায়ী।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখার অবস্থান পরিবর্তন না করা নিয়ে উভয় পক্ষের মধ্যে যেসব চুক্তি হয়েছিল, চীনা সেনাদের তা লঙ্ঘন করার উদ্দেশ্য পরিলক্ষিত হয়েছিল।

তিনি বলেন, ৬ জুনের বৈঠকে উভয় দেশের সেনারা যাবতীয় দ্বিপাক্ষিক চুক্তি ও প্রটোকল মেনে চলার বিষয়ে একমত হয়েছিল। পাশাপাশি কঠোরভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা মেনে চলা এবং কোনও একতরফা কর্মকাণ্ড না চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ফোনালাপের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, যাবতীয় পরিস্থিতি দায়িত্বশীলভাবে সামলানোর বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। ৬ জুনের সিদ্ধান্ত অনুযায়ী উভয় পক্ষই সচেতনভাবে যাবতীয় ব্যবস্থা নেবে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি বিঘ্নিত করবে, কোনও পক্ষই এমন কোনও কাজ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

চীনা পররাষ্ট্র মন্ত্রণায়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপের সময় সংঘাতের জন্য দায়ী সেনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে জোরালো তাগিদ দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। একইসঙ্গে ভবিষ্যতে ভারতীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মান্দারিন ভাষায় লেখা বিবৃতিতে বলা হয়েছে, ‘আবারও ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। পুরো বিষয়ে দিল্লিকে পূর্ণাঙ্গ তদন্ত করা, দোষীদের কঠোর শাস্তি দেওয়া, ভবিষ্যতে নিজ বাহিনীকে নিয়ন্ত্রণ এবং এ ধরনের ঘটনা এড়াতে অবিলম্বে যাবতীয় প্ররোচনামূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়েছে।’

সংঘর্ষের জন্য ভারতকে দায়ী করে বেইজিং বলেছে, ‘গ্যালওয়ান উপত্যকায় যখন পরিস্থিতি শান্ত হয়ে গিয়েছিল, তখন ওরা (ভারত) ইচ্ছা করে প্ররোচনা দিয়েছিল। এমনকি হিংসাত্মকভাবে চীনা জওয়ান ও অফিসারদের ওপর হামলা চালিয়েছিল, যখন তারা আলোচনার জন্য প্রকৃত নিয়ন্ত্রণরেখার দিকে যাচ্ছিল।’ সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
নতুন সব বাস এসি করার নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়ের
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী
এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী
একই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় টানা তৃতীয় দিন সংঘর্ষ চলছে
একই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় টানা তৃতীয় দিন সংঘর্ষ চলছে
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি