নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হলো ভারত

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০২০, ০৯:৫৯আপডেট : ১৮ জুন ২০২০, ০৯:৫৯

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে ভারত। ১৯৩ সদস্যের সাধারণ অধিবেশনে ভোটাভুটিতে ১৮৪ ভোট পেয়ে দুই বছর মেয়াদে বিশ্ব সংস্থাটির প্রভাবশালী প্লাটফর্মে অবস্থান নিশ্চিত করে দেশটি। বুধবারের ভোটাভুটিতে ভারতের পাশাপাশি নির্বাচিত হয়েছে আয়ারল্যান্ড, মেক্সিকো ও নরওয়ে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হলো ভারত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আসন সংখ্যা ১৫টি। এর মধ্যে ভেটো ক্ষমতা সম্পন্ন পাঁচটি দেশ স্থায়ী সদস্য। এগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। বাকি দশটি দেশ অস্থায়ী সদস্য হিসেবে দুই বছর মেয়াদে নির্বাচিত হয়। অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হতে আঞ্চলিক ক্যাটাগরিতে বিভিন্ন দেশ প্রার্থীতা ঘোষণার সুযোগ পেয়ে থাকে।

২০২১-২২ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে এশিয়া-প্যাসিফিক ক্যাটাগরিতে প্রার্থী হয় ভারত। গত বছরের জুনে ওই প্রার্থীতা ঘোষণা করা হলে পাকিস্তান, চীনসহ এই অঞ্চলের ৫৫টি দেশই দিল্লিকে সমর্থন জানায়।

ভারত এর আগেও বেশ কয়েক মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। ১৯৫০-৫১, ১৯৬৭-৬৮, ১৯৭২-৭৩, ১৯৭৭-৭৮, ১৯৮৪-৮৫, ১৯৯৯১-৯২ এবং সবশেষ ২০১১-১২ মেয়াদেও দেশটি অস্থায়ী সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে ভূমিকা রেখেছে।

/জেজে/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সর্বশেষ খবর
ব্রাজিল সঠিক পথেই আছে: আনচেলত্তি
ব্রাজিল সঠিক পথেই আছে: আনচেলত্তি
‘আনন্দ প্রকাশ করার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না’
‘আনন্দ প্রকাশ করার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না’
শেষ ষোলোর টিকিট পেতে মুখোমুখি নেদারল্যান্ডস-মরক্কো
শেষ ষোলোর টিকিট পেতে মুখোমুখি নেদারল্যান্ডস-মরক্কো
আজ ঝরতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রাও
আজ ঝরতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রাও
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু