যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ২১ হাজার ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২০, ০৭:৩৭ আপডেট : ২০ জুন ২০২০, ০৭:৫৪

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ২১ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২২ লাখ ৯৭ হাজার ১৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে এক লাখ ২১ হাজার ৪০৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৯ লাখ ৫৬ হাজার ৬১ জন। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ২১ হাজার ছাড়িয়েছে

করোনায় মৃতদের মধ্যে অর্ধসহস্রাধিক ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মীও রয়েছেন।

২০২০ সালের ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। তখনও কেউ পরিস্থিতির এতোটা অবনতি হবে বলে মনে করেনি।

আগে থেকেই অবশ্য ১ জুনের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। টুইটারে দেওয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড। তার মতে, যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে তা প্রথম ধাপের চেয়েও মারাত্মক হবে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এই পরিচালক বলেন, নতুন করে প্রাদুর্ভাব হলে তার সঙ্গে যুক্ত হবে মৌসুমি ফ্লু। সেক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার ওপর অকল্পনীয় চাপ তৈরি করবে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

/এমপি/
সম্পর্কিত
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
দুইবার মৃত্যুদণ্ডের ইনজেকশন দেওয়া হলো, তবু বেঁচে গেলেন টেনেসির নারী
সর্বশেষ খবর
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
ছুটির দিন কাজে দ্বিগুণ বেতন, বসকে ঠাট্টার সুযোগ: জেন-জি উদ্যোক্তার অভিনব কৌশল
ছুটির দিন কাজে দ্বিগুণ বেতন, বসকে ঠাট্টার সুযোগ: জেন-জি উদ্যোক্তার অভিনব কৌশল
ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের 
ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের 
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি