লাদাখে জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না: ভারতীয় বিমান বাহিনী প্রধান

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২০, ১১:৪২আপডেট : ২০ জুন ২০২০, ১১:৪৭

ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া বলেছেন, ভারত শান্তি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে গালওয়ানে সেনাদের আত্মত্যাগ বৃথা যাবে না। শনিবার হায়দ্রাবাদের কাছে বিমান বাহিনী একাডেমির এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে একথা বলেছেন তিনি। ভারতীয় সম্প্রচার-মাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

লাদাখে জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না: ভারতীয় বিমান বাহিনী প্রধান

লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে মাসব্যাপী উত্তেজনার পর সোমবার (১৫ জুন) রাতে উভয় পক্ষ সংঘাতে জড়ায়। ওই সংঘাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার কথা জানায় দিল্লি। আহত সেনার সংখ্যা অন্তত ৭৬। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে, চীন কর্তৃক আটক ১০ ভারতীয় সেনা সদস্যকে মুক্তি দেওয়ার কথা এবং অন্তত ৪০ চীনা সেনা নিহতের কথা বলা হয়েছে। তবে চীনের পক্ষ থেকে হতাহতের কোনও তথ্য প্রকাশ করা হয়নি এবং আটকের কথা অস্বীকার করা হয়েছে। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলেছে। শুক্রবার সর্বদলীয় এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, লাদাখে ভারতীয় সীমান্তে কেউ প্রবেশ করেনি এবং কোনও ফাঁড়িও দখল হয়নি।
পূর্ব লাদাখে সোমবার রাতে ভারতীয় ও চীনা সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের বিষয়ে চিফ মার্শাল বলেন, বিরাট চ্যালেঞ্জের মুখে যেভাবে ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য সাহস দেখিয়েছেন জওয়ানরা তা আসলে আমাদের দেশ রক্ষার সংকল্পকেই তুলে ধরেছে।
আরকেএস ভাদৌরিয়া বলেন, শান্তি বজায় রাখার জন্য আমাদের তরফ থেকে সবরকম চেষ্টা করা হচ্ছে। তবে আমরা যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য পুরোপুরি প্রস্তুত এবং যে সেনারা মোতায়েন রয়েছেন তারাও এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা গালওয়ানের ওই ত্যাগ ব্যর্থ হতে দেব না।
ভাদৌরিয়া আরও বলেন, আমাদের এলাকার সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত এবং সজাগ থাকে। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) যে ঘটনা ঘটেছে সেটা শুধু সেই সুরক্ষা নিশ্চিত করার প্রচেষ্টার একটা ছোট্ট উদাহরণ। আমরা যেকোনও সময় যেকোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্যে প্রস্তুত রয়েছি।
বিমান বাহিনী প্রধান বলেন, ‘সামরিক পর্যায়ে আলোচনার সময় চুক্তিবদ্ধ হওয়ার পরেও চীনা সেনাদের এই হামলা ও প্রাণহানির ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না, তবু আমরা এলএসি-তে হওয়া উত্তেজনাকর পরিস্থিতির শান্তিপূর্ণভাবে সমাধান করার জন্য সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

/এএ/
সম্পর্কিত
বঙ্গোপসাগর থেকে কাশ্মীর: উত্তর ভারতে বর্ষার পূর্বাভাস
ইসলাম ধর্মে দীক্ষিত হলে নির্যাতন প্রতিরোধ আইন প্রযোজ্য নয়: বোম্বে হাইকোর্ট
পানির হিস্যা কেড়ে নিলে হাত কেটে ফেলা হবে: ভারতকে পাকিস্তানের হুমকি
সর্বশেষ খবর
পাঠাভ্যাস বাঁচাতে টানা ৭৩ ঘণ্টা বই পড়লেন কেনিয়ার লেখক
পাঠাভ্যাস বাঁচাতে টানা ৭৩ ঘণ্টা বই পড়লেন কেনিয়ার লেখক
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব