জাপানের উপকূলে সন্দেহজনক ‘চীনা সাবমেরিন’

বিদেশ ডেস্ক
২২ জুন ২০২০, ১১:২৩আপডেট : ২২ জুন ২০২০, ১৩:২৯
image

জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কাগোশিমা জেলার আমামি ওশিমা দ্বীপ সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক সাবমেরিনের দেখা মিলেছে। জাপান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, এটি চীনা সাবমেরিন বলে সন্দেহ করা হচ্ছে। তবে প্রতিরক্ষা সূত্র এ ব্যাপারে নিশ্চিত হওয়ার আগে সরাসরি কিছু বলতে চাইছে না।

জাপানের উপকূলে সন্দেহজনক ‘চীনা সাবমেরিন’

জাপান টাইমস-এর খবর অনুযায়ী, গত ১৮ জুন (বৃহস্পতিবার) জাপানের উপকূলে ওই সাবমেরিন চিহ্নিত করে দেশটির মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স। কয়েকদিন আগে এটিকে জাপানের ইওকোটো জিমা আইল্যান্ডের কাছে দেখা গিয়েছিল বলে জানা গেছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো ওই সাবমেরিন সম্পর্কে সব ধরনের তথ্য সংগ্রহ করতে বলেছেন।

কর্মকর্তারা বলছেন,  সাবমেরিনটি উক্ত এলাকায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অবস্থান করছিল এবং আমামি ওশিমা ও তোকারা দ্বীপের মাঝখানে অবস্থিত একটি সরু সমুদ্র পথ দিয়ে পরিচালিত হচ্ছিলো। তারা দাবি করেছেন, এটি জাপানের জলসীমা থেকে মাত্র প্রায় ১০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করে যায়।

সরকারি সুত্রগুলোর আশঙ্কা, চীন তাদের সাবমেরিনের সক্ষমতা পরীক্ষা কিংবা সমুদ্র গর্ভের গভীরে তাদের সক্ষমতার প্রদর্শনী করতে এই পদক্ষেপ নিয়ে থাকতে পারে।

জাপান জানিয়েছে, সাবমেরিন দেখার পরই ঘটনাস্থলে মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট, অ্যান্টি সাবমেরিন, মেরিটাইম সারভিলিয়েন্স প্লেন ও তিনটি প্যাট্রল শিপ মোতায়েন করা হয়। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
১০টি ফুটবল মাঠের সমান চীনের এক জাহাজ!
ভারত ভ্রমণ শেষে ফিরেই বিপত্তি, নারীর মস্তিষ্কে মিললো ৩৮টি পরজীবী
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
সর্বশেষ খবর
ম্যাচ শেষে ভোজিনিয়াকে কী বললেন মেসি
ম্যাচ শেষে ভোজিনিয়াকে কী বললেন মেসি
শোকযাত্রার আগে খামেনির জানাজায় জনতার ঢল
শোকযাত্রার আগে খামেনির জানাজায় জনতার ঢল
জাহাজভাঙা শিল্পে ৬ মাসে ২৮ দুর্ঘটনা, তিন জন নিহত
জাহাজভাঙা শিল্পে ৬ মাসে ২৮ দুর্ঘটনা, তিন জন নিহত
কেপ ভার্দের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর যা বললেন স্কালোনি
কেপ ভার্দের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর যা বললেন স্কালোনি
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস