তবুও লাদাখে সড়ক পরিকল্পনা এগিয়ে নিতে চায় ভারত

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২০, ০৩:১৩ আপডেট : ২৩ জুন ২০২০, ১৫:৪০

প্রাণঘাতী সংঘাতের পর উত্তেজনা নিরসনে চীন ও ভারত আলোচনা চালিয়ে গেলেও লাদাখ সীমান্ত এলাকায় সড়ক নির্মাণ পরিকল্পনা এগিয়ে নিতে চাইছে দিল্লি। গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো দুই দেশের সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর থাকা অবকাঠামো পর্যালোচনা করেছেন ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সীমান্ত ব্যবস্থাপনা) সঞ্জিব কুমার। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এর মধ্য দিয়ে নিজেদের পরিকল্পনা এগিয়ে নিতে ভারত সরকারের জোরালো মনোভাব প্রতিফলিত হয়েছে। তবুও লাদাখে সড়ক পরিকল্পনা এগিয়ে নিতে চায় ভারত

গালওয়ান উপত্যকার মধ্য দিয়ে লাদাখ অঞ্চলে সড়ক ও বিভিন্ন অবকাঠামো নির্মাণের ওপর গত বেশ কিছু দিন ধরেই জোর দিয়েছে ভারত। ধারণা করা হচ্ছে মূলত এই কারণে ওই অঞ্চলে প্রভাব বাড়াতে চাইছে চীন। আর এনিয়ে উত্তেজনার এক পর্যায়ে গত সংঘাতে জড়ায় দুই দেশের সেনা সদস্যরা। এতে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়। অপরদিকে চীনা পক্ষের হতাহতের সংখ্যা স্পষ্ট নয়।

চীন-ভারত পরিস্থিতির ওপর নজর রাখা বেশির ভাগ বিশেষজ্ঞ মনে করেন, বর্তমানে দুই দেশের সীমান্তে উত্তেজনার বড় কারণ হলো পরিবহন সংযোগ বাড়াতে ভারত সরকার সড়ক ও বিমানঘাঁটির উন্নয়ন করেছে। এতে করে নিয়ন্ত্রণ রেখার নিজেদের অংশে থাকা চীনের অবকাঠামোগত শ্রেষ্ঠত্ব সংকুচিত হয়ে পড়েছে। ভারত সম্প্রতি দারবুক থেকে দৌলত বেগ ওল্ডি পর্যন্ত একটি সড়ক নির্মাণ শেষ করেছে। এতে গালওয়ান উপত্যকায় ভারতের প্রতিরক্ষা উন্নত হয়েছে। ওই এলাকায় আরও বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে ভারত সরকার।

এসব অবকাঠামো পর্যালোচনা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক প্রসঙ্গে ভারতের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, ‘দ্বিতীয় পর্যায়ে পিছিয়ে পড়ায় আমাদের লক্ষ্য ছিল চলমান প্রকল্পের গতি বাড়ানো। তিনি বলেন, ‘দ্বিতীয় পর্যায়ে ওই অঞ্চলে ৩২টি কৌশলগত সড়ক ২০১৯ সালে নির্মাণ হওয়ার কথা ছিল। ছাড়পত্র পাওয়া সংক্রান্ত ইস্যু ছিল সেকারণে বৈঠকের মূল মনোযোগ ছিল এসব বাধা অপসারণ করা।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত