দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণ নিশ্চিত করলো দ. কোরিয়া

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২০, ০৩:৫৬ আপডেট : ২৩ জুন ২০২০, ১৫:৪১

আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হলেও দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। করোনা মহামারি মোকাবিলায় সাফল্য পাওয়া দেশগুলোর অন্যতম বলে বিবেচিত হওয়া দেশটিতে নতুন প্রাদুর্ভাব আরও কয়েক মাস ধরে চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (কেসিডিসি) প্রধান জাং ইউন-কেয়ং জানিয়েছেন, প্রথম পর্যায়ের সংক্রমণ এপ্রিল পর্যন্ত স্থায়ী হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণ নিশ্চিত করলো দ. কোরিয়া

মে মাস থেকে দক্ষিণ কোরিয়ার  রাজধানী সিউলের নাইটক্লাবসহ আরও বেশ কিছু জায়গায় নতুন করে সংক্রমণ দেখা দেয়। এর আগে প্রতিদিনের শনাক্ত রোগীর সংখ্যা হাজারের কাছাকাছি থেকে কমে শূন্যতে এসে ঠেকেছিল।

সোমবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় কয়েকটি বড় অফিস ও ওয়ারহাউসে ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ শুরু হয়েছে বলে নিশ্চিত হওয়ার কথা জানান রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (কেসিডিসি) প্রধান জাং ইউন-কেয়ং। এই সংক্রমণ চলতে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ২৮০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার হলেও ধারণা করা হয় বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে অসুস্থ রয়েছেন এক হাজার ২৭৭ জন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ভারত বাংলাদেশ নয়: রেজিম চেঞ্জ বিতর্কে শশী থারুর
চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি
প্রথমবার আর্কটিক, অ্যান্টার্কটিকা ও ছিংহাই-তিব্বত মালভূমিকে স্যাটেলাইট ইন্টারনেটে যুক্ত করলো চীন
সর্বশেষ খবর
‘পুলিশ ইকুইপ্ট নয়’, ইশরাকের মন্তব্যে যা বলছে ডিএমপি
‘পুলিশ ইকুইপ্ট নয়’, ইশরাকের মন্তব্যে যা বলছে ডিএমপি
বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন শুভাগত হোম
বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন শুভাগত হোম
ভারত বাংলাদেশ নয়: রেজিম চেঞ্জ বিতর্কে শশী থারুর
ভারত বাংলাদেশ নয়: রেজিম চেঞ্জ বিতর্কে শশী থারুর
জুলাই আন্দোলনের প্রথম কোনও মামলার আসামি কারামুক্ত
জুলাই আন্দোলনের প্রথম কোনও মামলার আসামি কারামুক্ত
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ