মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃত ৪

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২০, ০৯:৩৪আপডেট : ২৪ জুন ২০২০, ০৯:৩৫

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে ওয়াক্সাকা পার্বত্য অঞ্চলের হুয়াতুলকো শহরে কম্পনটি আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটির বেসামরিক সুরক্ষা দফতর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃত ৪

মৃতদের মধ্যে একজন রাষ্ট্রীয় তেল কোম্পানি পেমেক্সের কর্মী। কম্পনের সময় মাথায় শিলা পড়ে তার মৃত্যু হয়। তবে ভূমিকম্পে বন্দর, বিমানবন্দর বা তেল কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অরবাডর।

কম্পনের পর সামগ্রিক পরিস্থিতি নিয়ে সিভিল ডিফেন্স প্রধানের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অরবাডর।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে ওই এলাকার পাহাড়ি রাস্তাঘাট শিলায় ছেয়ে যেতে দেখা গেছে।

আল জাজিরা-র খবরে বলা হয়েছে, মঙ্গলবারের ওই কম্পনের পর ১৪০টি আফটারশকের ঘটনা ঘটেছে। তবে এর বেশিরভাগই ছিল ছোটখাট।

/এমপি/
সম্পর্কিত
নারীরা ভোটাধিকার পাওয়ার আগেই মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন যে নারী
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
সর্বশেষ খবর
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার