জ্যাক মা-কে সরিয়ে চীনের নতুন শীর্ষ ধনী হুয়াতেং

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০২০, ১০:১৫ আপডেট : ২৭ জুন ২০২০, ১০:১৯
image

আলিবাবা গ্রুপের চেয়ারম্যান জ্যাক মাকে সরিয়ে এবার চীনের শীর্ষ ধনী ব্যক্তি হলেন মা হুয়াতেং। তিনি চীনা ইন্টারনেট সংস্থা টেনসেন্টের কর্ণধার। এই টেনসেন্ট সংস্থাই ব্যাপক জনপ্রিয় গেম পাবজি-এর মূল পাবলিশার।

জ্যাক মা-কে সরিয়ে চীনের নতুন শীর্ষ ধনী হুয়াতেং

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, হুয়াতেং এখন ৫৫ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৭০ হাজার কোটি টাকার বেশি) সম্পত্তির মালিক। খবর অনুযায়ী, জ্যাক মা-এর আলিবাবা গ্রুপকে টপকে এশিয়ার সবচেয়ে বেশি বাজার মূল্যের সংস্থা হিসেবেও উঠে এসেছে হুয়াতেংয়ের টেনসেন্ট।

কেবল চীনের নয়, বিশ্বের বৃহত্তম গেমিং পাবলিশিং সংস্থা টেনসেন্ট। পাবজি ছাড়াও কিশোর তরুণদের মধ্যে নেশা ধরিয়ে দেওয়ার মতো বহু জনপ্রিয় গেম বাজারে এনেছে এই সংস্থা। এছাড়া হোয়াটসঅ্যাপের চীনা বিকল্প উইচ্যাটও এই টেনসেন্ট কোম্পানির প্রোডাক্ট।

স্কুলের চার বন্ধুকে নিয়ে ১৯৯৮ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন দেশটির শিনজেন ইউনিভার্সিটির সায়েন্সের স্নাতক হুয়াতেং। বর্তমানে সংস্থার ৭ শতাংশ মালিকানা রয়েছে তার হাতে। ৪৮ বছরের হুয়াতেং তার দেশে ‘পনি মা’ নামেও পরিচিত।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট