১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা ভারতের

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০২০, ১০:৩৭আপডেট : ২৭ জুন ২০২০, ১০:৪২
image

আগামী ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারত। সে দেশের ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে এই কথা জানানো হয়। তবে ডিজিসিএ অনুমোদন প্রাপ্ত কার্গো বা অন্যান্য বিমানের উপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না।

১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা ভারতের

করোনাভাইরাস আক্রান্ত দেশের তালিকায় ভারত এখন চতুর্থ স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত সেখানকার ৪ লাখ ৯০ হাজারের বেশি মানুষের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৫ হাজারেরও বেশি মানুষের।

২৫ মে থেকে ভারতের অভ্যন্তরে বিমান পরিষেবা সচল হয়েছে। তবে আক্রান্তের সংখ্যা বাড়ার বিষয়টি মাথায় রেখেই আপাতত আন্তর্জাতিক বিমান পরিষেবা সচল না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডিজিসিএ। অবশ্য "বন্দে ভারত" মিশনের অন্তর্গত বিশেষ বিমান চলবে। তার মাধ্যমে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে।

এখন পর্যন্ত বেশিরভাগ দেশই ১০ শতাংশের কম আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক করতে পেরেছে এবং তারা শুধুমাত্র নিজের দেশের নাগরিককেই ঘরে ফেরাচ্ছে। কয়েকটি দেশ অবতরণের অনুমতি দিলেও আইসোলেশনে কড়া বিধিনিষেধ কায়েম করেছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
সর্বশেষ খবর
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
চীনে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
চীনে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’