যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছাতে পারে: ফাউচি

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২০, ১৩:৪৮আপডেট : ০১ জুলাই ২০২০, ১৩:৫৩
image

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। মঙ্গলবার (৩০ জুন) সিনেট কমিটির এক শুনানিতে তিনি বলেন, পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে, তাতে দৈনিক আক্রান্তের সংখ্য ১ লাখে পৌঁছালেও তিনি বিস্মিত হবেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছাতে পারে: ফাউচি

করোনা মহামারিতে বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৩৪ হাজার ৪৩২ এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের। জুন মাসের শুরুতে কয়েকটি অঙ্গরাজ্যে সংক্রমণ ঠেকাতে জারি করা বিধিনিষেধ শিথিল করে অর্থনীতি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু গত কয়েকদিন ধরে ক্যালিফোর্নিয়া, টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবারও যুক্তরাষ্ট্রে একদিনে ৪০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ফলে মহামারি মোকাবিলায় দেশটির বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনায় বাধ্য হয়েছে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন।

মঙ্গলবার ফাউচি সতর্ক করে বলেন, মার্কিন নাগরিকদের অনেকেই মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছেন না। নতুন করে যারা আক্রান্ত হচ্ছে তাদের অর্ধেকেরই বসবাস চারটি অঙ্গরাজ্যে। ফাউচি জানান, ফ্লোরিডা, অ্যারিজোনা, টেক্সাস ও ক্যালিফোর্নিয়া হলো করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত অঙ্গরাজ্য। তিনি আক্ষেপ করে বলেন, ‘স্পষ্টত, এ মুহূর্তে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই।’

বিভিন্ন অঙ্গরাজ্যে স্কুলগুলো খুলে দেওয়া ও ব্যবসায়িক কার্যক্রম চালুর প্রচেষ্টা নিয়ে সতর্ক করেছেন ফাউচি। তিনি বলেন, ‘আমি যথাযথভাবে আভাস দিতে পারছি না, তবে এটা বলতে পারি পরিস্থিতি খুব ভয়াবহ হবে। সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। কারণ, আপনার দেশের একটি অংশে যদি মহামারি দেখা দেয় এবং অপর অংশ স্বাভাবিক কার্যক্রম চালায়, তখন তারাও সংক্রমণের ঝুঁকিতে পড়ে যায়।’

মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনে দ্রুত গতিতে গবেষণা ও পরীক্ষা চলছে। বেশ কয়েকটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা চালানোর ধাপে পৌঁছেছে। তবে ড. ফাউচি সতর্কতা জানিয়ে বলছেন, আমরা নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পেয়ে যাব তার কোনও নিশ্চয়তা নেই। ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে তিনি মার্কিন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নাহিদকে ধন্যবাদ জানালেন মার্কিন রাষ্ট্রদূত 
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
সর্বশেষ খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের