চারটি ইরানি ট্যাংকার জব্দের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০২০, ০৮:৩০আপডেট : ০৩ জুলাই ২০২০, ০৮:৩৪
image

ভেনেজুয়েলাগামী চারটি ইরানি ট্যাংকার জব্দের চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এ নিয়ে বুধবার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার (ওয়াশিংটন ডিসি) ফেডারেল আদালতে একটি অভিযোগও দায়ের হয়েছে।

চারটি ইরানি ট্যাংকার জব্দের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

অভিযোগে ইরানের চারটি ট্যাংকার- বেলা, বেরিং, পান্ডি ও লুনার নাম এবং অবস্থান উল্লেখ করে বলা হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও জাহাজগুলো অন্তত ১১ লাখ ব্যারেল গ্যাসোলিন নিয়ে ভেনেজুয়েলায় যাচ্ছে।

মার্কিন আদালতে উপস্থাপিত ওই অভিযোগে বলা হয়েছে, ভেনেজুয়েলায় ইরানের তেল রপ্তানির ব্যবস্থা করেছেন মাহমুদ মাদানিপুর নামে এক ব্যবসায়ী। তার সঙ্গে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির (ইরানি সশস্ত্র বাহিনী) যোগসূত্র রয়েছে। আইআরজিসি'কে অনেক আগেই ‘সন্ত্রাসী সংস্থা’ দাবি করে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিযোগে মার্কিন প্রসিকিউটর দাবি করেছেন, এই কার্যকলাপ থেকে প্রাপ্ত লাভ আইআরজিসির ব্যাপক বিধ্বংসী অস্ত্রের বিস্তার ও তা সরবরাহ, সন্ত্রাসবাদে সমর্থন এবং দেশ-বিদেশে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন নৃশংস কর্মকাণ্ডে ব্যবহৃত হয়।

যুক্তরাষ্ট্রের এ প্রচেষ্টার বিষয়ে জাতিসংঘে ইরানি মিশনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আনুষ্ঠানিকভাবে এখনও কোনও মন্তব্য করেনি।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মার্কিন গোয়েন্দা সংস্থায় ট্রাম্প প্রশাসনের গণছাঁটাই
মার্কিন সামরিক নির্ভরতা থেকে ইসরায়েলকে ‘মুক্ত’ হতে হবে: নেতানিয়াহু
এক দশকে ছয় প্রধানমন্ত্রী, ব্রিটেনের সংকটের শেষ কোথায়
সর্বশেষ খবর
পুলিশ হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ডিবির ওসি প্রত্যাহার
পুলিশ হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ডিবির ওসি প্রত্যাহার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো
মার্কিন গোয়েন্দা সংস্থায় ট্রাম্প প্রশাসনের গণছাঁটাই
মার্কিন গোয়েন্দা সংস্থায় ট্রাম্প প্রশাসনের গণছাঁটাই
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সর্বাধিক পঠিত
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন