ভারতীয় মিডিয়ার খবর বানোয়াট ও ভিত্তিহীন: পাকিস্তান সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০২০, ০৯:০২আপডেট : ০৩ জুলাই ২০২০, ০৯:০৭
image

জম্মু-আজাদ কাশ্মির ও গিলগিট-বালতিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় অতিরিক্ত সেনা মোতায়েনের খবর অস্বীকার করেছে পাকিস্তান। সে দেশের সেনাবাহিনীর  জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে পাকিস্তানে চীনা সেনাবাহিনীর উপস্থিতি প্রবলভাবে অস্বীকার করেছে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনকে বানোয়াট ও ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে তারা।

ভারতীয় মিডিয়ার খবর বানোয়াট ও ভিত্তিহীন: পাকিস্তান সেনাবাহিনী লাদাখের পূর্বাঞ্চলে ভারত - চীন মুখোমুখি অবস্থানের মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর একাংশ দাবি করে: নিয়ন্ত্রণরেখায় চীনা সেনাবাহিনীকে সহায়তা প্রদানের জন্য পাকিস্তান অতিরিক্ত ২০ হাজার সেনা মোতায়েন করেছে। একইসঙ্গে অভিযোগ করা হয়, চীনারা আজাদ কাশ্মিরের স্কারডু বিমানঘাঁটি ব্যবহার করছে।

জনসংযোগ বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার এসব অভিযোগ অস্বীকার করেছেন। অফিশিয়াল টুইটার পাতায় দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ভারতের ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় লাইন অব কন্ট্রোলে অতিরিক্ত পাকিস্তানি সেনা মোতায়েন এবং স্কারডু বিমানঘাঁটি ব্যবহারের যে খবর প্রকাশিত হয়েছে তা ভুয়া, দায়িত্বজ্ঞানহীন ও সত্যের অপলাপ।’

গত বছরের ১৪ ফেব্রুয়ারি ভারতের পুলওয়ামার ভয়াবহ হামলায় ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সের সদস্য নিহত হয়। তার বদলা নিতে ভারত পাকিস্তানের বালাকোটের ২৬ ফেব্রুয়ারি জৈশই মোহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্রে বিমান হামলা চালায়। চিরবৈরী দুই দেশের মধ্যে দ্বন্দ্ব আরও প্রকট হয় ভারত কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পর।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ভারতের ‘সান সিটি’ যোধপুর
টানা ৫ বছর দাঁড়িয়ে আছেন ভারতীয় সাধু, ফুলে কালো হয়ে গেছে পা
ভিক্ষুকরাও এআই যুগে নিরাপদ নয়!
সর্বশেষ খবর
মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ
মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ
গ্রেফতার এড়াতে গিয়ে প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার
গ্রেফতার এড়াতে গিয়ে প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার
মালয়েশিয়ার সঙ্গে বিনিয়োগ, পর্যটন ও প্রতিরক্ষা খাত নিয়ে যে আলোচনা হলো
মালয়েশিয়ার সঙ্গে বিনিয়োগ, পর্যটন ও প্রতিরক্ষা খাত নিয়ে যে আলোচনা হলো
পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল
পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি