সারাবিশ্বে আক্রান্ত ১ কোটি ৮ লাখ,মৃত্যু ৫ লাখ ২০ হাজার

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০২০, ০৯:২৫আপডেট : ০৩ জুলাই ২০২০, ০৯:২৮
image

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বাংলাদেশ সময় শুক্রবার সকালে সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লাখ ৩৬ হাজার ৫০০। এ পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৫ লাখ ২০ হাজার ৬৩৪ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। 

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান) আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানেও আবার রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। প্রাণহানিও স্থিতিশীল রয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৩৫ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার মানুষের। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ১৪ লাখ ৯৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছে ৬১ হাজার ৮৮৪ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত রাশিয়ায়। দেশটিতে ৬ লাখ ৬০ হাজার জন করোনায় আক্রান্ত। তবে রাশিয়ায় মৃতের সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর দিক দিয়ে রাশিয়া বিশ্বে ১২ তম। সেখানে করোনায় মারা গেছে ৯ হাজার ৬৬৮ জন মানুষ। 

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ভারতে। দেশটিতে ৫ লাখ ২৮ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। ভারতেও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর সংখ্যায় অষ্টম দেশটি। সেখানে করোনায় মারা গেছে ১৭ হাজার ৮৩৪ জন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মুখ ফসকানো’ কি জামায়াতের নতুন রাজনৈতিক কৌশল 
‘মুখ ফসকানো’ কি জামায়াতের নতুন রাজনৈতিক কৌশল 
ডিসি সারওয়ারের প্রত্যাহার আদেশ বাতিল না হলে হরতালের হুমকি
ডিসি সারওয়ারের প্রত্যাহার আদেশ বাতিল না হলে হরতালের হুমকি
বর্ষার আবহে নজরুলের গান নিয়ে এলেন বর্ণালী সরকার
বর্ষার আবহে নজরুলের গান নিয়ে এলেন বর্ণালী সরকার
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি